Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ বছরে 'কভি খুশি কভি গম', অমিতাভের শাসন, শাহরুখ-কাজলদের রোম্যান্স আজও অমলিন করণের মনে

৯০-এর দশকে জন্ম, অথচ করণ জোহর পরিচালিত দু'টি ছবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘কভি খুশি কভি গম’ দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

২৩ বছরে 'কভি খুশি কভি গম', অমিতাভের শাসন, শাহরুখ-কাজলদের রোম্যান্স আজও অমলিন করণের মনে

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 14 December 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো: ৯০-এর দশকে জন্ম, অথচ করণ জোহর পরিচালিত দু'টি ছবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘কভি খুশি কভি গম’ দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ‘রায়চাঁদ’ পরিবারের সেই 'ইতিহাস, পরম্পরা'র সঙ্গে সিনেমা প্রেমীরা বেশ পরিচিত। অন্যদিকে, চাঁদনি চকের অঞ্জলি শর্মা ও পূজাও নিজেদের জগতে ছিলেন মত্ত। সবকিছুই ঠিকঠাক চলত যদি না রাহুল-অঞ্জলি কাছাকাছি আসত। আজকের দিনেই পরিচালক করণ জোহর পরিচয় করিয়েছিলেন রায়চন্দ পরিবারের সঙ্গে। 

তখনকার সময় বলিউডের সমস্ত অভিনেতারাই যে এই ছবিতে ছিলেন, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, হৃতিক থেকে কাজল, করিনা, কে ছিলেন না তাতে। জনপ্রিয় এই ছবিতে অমিতাভের সেই কড়া শাসন, শাহরুখ-কাজলের প্রেম, হৃতিক-করিনার ফ্যাশন মুগ্ধ করেছিল সকলকেই। আজ থেকে ২৩ বছর আগে বক্স অফিসেও দারুন সাড়া পেয়েছিল ছবিটি। 

প্রতিটা সিনেমা হলের বাইরের পোস্টারে অভিনেতাদের গলায় মালা ঝোলার দৃশ্য আজও ভুলতে পারেন না দর্শকরা। আর সেই ছবি কিনা দেখতে দেখতে ২৩ বছর পার করে ফেলল। বলিউডের চিরকালীন ক্লাসিক রোমান্টিক ড্রামা 'কভি খুশি কভি গম'-এর কথা আজও মনে করেন পরিচালক করণ জোহর। 

সিনেমার ২৩তম বার্ষিকীতে করণ জোহর তার ইনস্টাগ্রামে সিনেমার শুটিং সেট থেকে কিছু পুরনো ছবি শেয়ার করেছেন। সেইসঙ্গে একটি হৃদয়স্পর্শী ক্যাপশনও লিখেছেন। ছবিগুলোর মধ্যে সিনেমার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ জোহর লেখেন, '২৩ বছর! সত্যিই এটা এমন এক মুহূর্ত, যেন বিশ্বাস করা কঠিন... তখনও এবং এখনও। এই কিংবদন্তিদের সঙ্গে সেটে কাজ করা ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। এটা ছিল আমার দ্বিতীয় পরিচালিত সিনেমা এবং আমি খুব সৌভাগ্যবান যে এই অসাধারণ কাস্ট এবং পুরো টিম আমার ওপর এত বিশ্বাস রেখেছিল। সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি দর্শকদের জন্য, যারা এখনও এই সিনেমা দেখেন, প্রতিটি ডায়ালগ মুখস্থ বলে দিতে পারেন। প্রতিটি গানে নাচেন এবং এই সিনেমাকে বাঁচিয়ে রেখেছেন। ২৩ বছর পূর্ণ হল 'কভি খুশি কভি গম'-এর! সবাইকে ধন্যবাদ।'

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

শেয়ার করা ছবিগুলোর মধ্যে প্রথমটিতে করণ জোহরকে দেখা যাচ্ছে, হাতে একটি কফির মগ নিয়ে হৃত্বিকের শৈশব চরিত্রে অভিনয় করা কবিশ মজুমদারের সঙ্গে কথা বলছেন। এছাড়াও শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এবং করিনা কাপুরের বেশ কিছু মুহূর্তের ছবি রয়েছে। বিশেষত 'ইউ আর মাই সোনিয়া' গানের দৃশ্যের একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে করিনা মালহোত্রার ডিজাইন করা লাল পোশাক পরে নজর কেড়েছিলেন। আজও সেই দৃশ্য ভুলতে পারেন না দর্শকরা। 


```