Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদ যাওয়া দৃশ্যের মন্তাজ প্রকাশ ২২ বসন্ত পর! করণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভক্তেরা

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ ভক্ত অথচ 'কভি খুশি কভি গম' (K3G) দেখেননি, এমন মানুষ ভূ-ভারতে হাতেগোনা। শুধু শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরাই কেন, সিনেমাপ্রেমীদের অন্যতম প্রিয় ফ্যামিলি ড্রামা এই হিন্দি ছবিটি। তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের দাপটে ছবি

বাদ যাওয়া দৃশ্যের মন্তাজ প্রকাশ ২২ বসন্ত পর! করণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভক্তেরা

শেষ আপডেট: 25 March 2023 09:35

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ ভক্ত অথচ 'কভি খুশি কভি গম' (K3G) দেখেননি, এমন মানুষ ভূ-ভারতে হাতেগোনা। শুধু শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরাই কেন, সিনেমাপ্রেমীদের অন্যতম প্রিয় ফ্যামিলি ড্রামা এই হিন্দি ছবিটি। তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের দাপটে ছবিও হয়েছিল সুপারহিট। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যে ২২টি বসন্ত পার করে ফেলেছে। এতবছর পরেও 'কভি খুশি কভি গম' নিয়ে দর্শকদের ক্রেজ বিন্দুমাত্র কমেনি। সেই উন্মাদনা আবারও দেখা গেল সম্প্রতি, ছবিটি থেকে বাদ যাওয়া কিছু দৃশ্য (Deleted Scene) প্রকাশ্যে আসার পর।

দিনকয়েক আগেই টুইটারে একটি ভিডিও মন্তাজ পোস্ট হয়। তাতে কোনও দৃশ্যে শাহরুখ-কাজলকে নাচ করতে দেখা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে অমিতাভ এবং শাহরুখ হেলিকপ্টারে উঠছেন। মন্তাজটি দেখে দর্শকদের বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়নি যে সেগুলি কোন ছবির দৃশ্য। ব্যস! মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। পরপর রিটুইট হতে থাকে সেই ভিডিও।

তবে শুধু টুইট-রিটুইটেই থেমে থাকেননি ভক্তরা। ক্ষোভ উগরে দেন ছবির নির্মাতাদের উপরেও। একজন লিখেছেন, "ছবি থেকে এই দৃশ্যগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন, তিনিই এই সিনেমার সবথেকে বড় ভিলেন।" আর একজন লেখেন, "ভারতীয় সিনেমার অন্যতম সেরা জুটির এত সুন্দর দৃশ্যগুলি কে বাদ দেয়! আমি জানতামও এতগুলো ভাল সিন ছবিটি থেকে মুছে ফেলা হয়েছিল।"

https://twitter.com/mycrackischaos/status/1636224731656617984?s=20
https://twitter.com/turkishdelena/status/1636391662346973192?s=20

কলকাতায় সলমনের শো বছরের মাঝেই, খুনের হুমকি পেয়েও দমছেন না ভাইজান


```