Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিক্রমাদিত্য মোতোয়ানের সিরিজে ওটিটি ডেবিউ প্রসেনজিতের, কেমন হল ‘জুবিলি’?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ছবি মানেই বক্স অফিসে উন্মাদনা। কিন্তু বলিউডের শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল? সেই প্রশ্নের উত্তর রয়েছে পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানের নতুন ওয়েবসিরিজ 'জুবিলি' (Jubilee) তে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit) তাঁর ওয়েবসি

বিক্রমাদিত্য মোতোয়ানের সিরিজে ওটিটি ডেবিউ প্রসেনজিতের, কেমন হল ‘জুবিলি’?

শেষ আপডেট: 9 April 2023 10:50

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ছবি মানেই বক্স অফিসে উন্মাদনা। কিন্তু বলিউডের শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল? সেই প্রশ্নের উত্তর রয়েছে পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানের নতুন ওয়েবসিরিজ 'জুবিলি' (Jubilee) তে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit) তাঁর ওয়েবসিরিজের কেরিয়ার শুরু করলেন এই ছবির মাধ্যমেই। অদিতি রাও হায়দারি (Aditi rao Haidari), রাম কাপুর সহ আরও একাধিক অভিনেতা রয়েছেন এই সিরিজে।

দেশ স্বাধীন হওয়ার সময়ে ১৯৪৭এ বলিউড শব্দটার অস্তিত্ব ছিল না। বরং সেই সময়ে পাশাপাশি তৈরি হচ্ছিল একটা নতুন দেশ আর সেই দেশে ছবির নতুন একটা ইন্ডাস্ট্রি। স্বাভাবিক ভাবেই দুয়ের মধ্যে বিস্তর যোগসূত্র ছিল। বলিউডের শুরুর দিকের গানের ধাঁচ থেকে শুরু করে সাজপোশাক সবেতেই নিখুঁত পরিচালক। ৫এর দশকে যেমন গান হতো বলিউডে ঠিক তেমনই গানের ছোঁয়া অন্য মাত্রা দিয়েছে এই সিরিজকে।

১০ পর্বের এই সিরিজে ১৯৪৭ এর ১৫ আগস্ট থেকে ১৯৫৩ সালের সময়টিকে ক্যনভাসে ধরেছেন পরিচালক। পাশাপাশি, অল ইন্ডিয়া রেডিওতে বলিউডের গান বাজানো বন্ধ করে দেওয়া, মুঘল এ আজম ছবির দীর্ঘ নির্মাণ এই সবকিছুই ঘুরে ফিরে এসেছে এই ছবিতে। পাশাপাশি, ১৯৪০ এর প্রথম দিককার দুই ছবি কিসমত এবং রোটির কথাও উঠে এসেছে সিরিজে।

রয় টকিজের মালিক শ্রীকান্ত রায় ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি বানানোর স্বপ্নের দিকে এগোতে থাকেন কিন্তু সে স্বপ্নপূরণে দেশভাগ, হুমকি, দাঙ্গার মতো একের পর এক বাধা। সিরিজের শুরু হয় ১৯৪৭ এর জুলাইতে শ্রীকান্ত রায় এবং তাঁর অভিনেত্রী স্ত্রী সুমিতা কুমারীর কথোপকথনের মধ্যে দিয়ে। এরপর উত্তাল সময়ে মুক্তি পায় শ্রীকান্তের প্রথম ছবি। এখন যেখানে বলিউডের তিন খানের রমরমা, সেখানে জামশেদ খানকে কীভাবে হিরো হওয়ার জন্য নিজের নাম পালটে মদন কুমার করতে হয় সেই আখ্যান এই সিরিজের অন্যতম আকর্ষণ।

ছবিটি দেখে অনেকেই অনুমান করতে পারবেন যে বম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশু রায়, দেবিকা রানী, অশোক কুমার, দিলীপ কুমার এই চরিত্রগুলির আদলেই গড়ে উঠেছে শ্রীকান্ত র‍ায়, সুমিতা কুমারী অথবা মদন কুমারের চরিত্রগুলি। সব মিলিয়ে বলিউডের নস্টালজিয়া এবং না দেখা সময়টাকে আরও একবার জেনে নিতে জুবিলি অবশ্যই দেখতে হবে।

আরআরআর কে ছাপিয়ে সেরা ইয়ামির ছবি! ঈশ্বরকে ধন্যবাদ অভিনেত্রীর


```