Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৮-এ পা জয়জিতের, জন্মদিনে সবাই থাকলেও নেই শুধু স্ত্রী! আরও তীব্র বিচ্ছেদ-গুঞ্জন

আজ অর্থাৎ বৃহস্পতিবার জয়জিতের জন্মদিন। ৪৮ বছর হল তাঁর। মধ্যরাতের সেলিব্রেশন বাদ যায়নি একেবারেই। ছেলে, বাবা-মা নিয়ে ঘরোয়া আয়োজন। 

৪৮-এ পা জয়জিতের, জন্মদিনে সবাই থাকলেও নেই শুধু স্ত্রী! আরও তীব্র বিচ্ছেদ-গুঞ্জন

কেন দেখা নেই স্ত্রীর?

শেষ আপডেট: 12 June 2025 21:01

দ্য ওয়াল ব্যুরো: গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? প্রশ্নটা জয়জিৎকে করা হলে এযাবৎ সংবাদমাধ্যমকে তিনি বলে গিয়েছেন শুধু একটাই কথা, তাঁর আর শ্রেয়ার মধ্যে সব ঠিক আছে। বিচ্ছেদ? সে তো নেহাতই জল্পনা। তবু টলিপাড়ার আনাচে কানাচে সেই কবে থেকে গুঞ্জন, দু'জনার দু'টি পথ হয়েছে আলাদা।  স্ত্রী শ্রেয়াও জয়জিতের সুরে সুর মিলিয়ে বিচ্ছেদ তত্ত্ব খারিজ করলেও জন্মদিনে কি বেরিয়ে পড়ল ফাটল? তাপ্পি-তত্ত্ব হয়ে গেল নাকচ?

আজ অর্থাৎ বৃহস্পতিবার জয়জিতের জন্মদিন। ৪৮ বছর হল তাঁর। মধ্যরাতের সেলিব্রেশন বাদ যায়নি একেবারেই। ছেলে, বাবা-মা নিয়ে ঘরোয়া আয়োজন। ভিডিও শেয়ার করেছেন অভিনেতা নিজেই। লিখেছেন, 'একটা বছর বাড়ল জীবনের অ্যাকাউন্টে'। এ পর্যন্ত সব ঠিকই ছিল, তবে দেখা যায়নি তাঁর স্ত্রীকে। তিনি কোথায়? উঠেছে প্রশ্ন। প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তরাই।

কিছুদিন আগেই পাহাড়ে গিয়েছিলেন জয়জিৎ। তাঁর শ্বশুরবাড়ি জলপাইগুড়িতে। অথচ উত্তরবঙ্গে ছেলেকে নিয়েই ঘুরতে গিয়েছিলেন তিনি। স্ত্রী যাননি। অভিনেতা অবশ্য অন্য যুক্তি দেখিয়েছিলেন সে সময় কিন্তু তা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তাঁর ভক্তদের। এবারেও স্ত্রীর অনুপস্থিতি বাড়িয়েছে একরাশ গুঞ্জন! আদৌ সব ঠিক আছে কি? প্রশ্ন উঠলেও সদুত্তর নেই কারও কাছেই। 


```