Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মানুষ নিজে প্রেম খুঁজে নেবে, অপরের প্রেম নিয়ে এত মাথাব্যথা কেন?' 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে একে অপরকে চুমু খাচ্ছেন যুগল।

'মানুষ নিজে প্রেম খুঁজে নেবে, অপরের প্রেম নিয়ে এত মাথাব্যথা কেন?' 

শেষ আপডেট: 1 January 2025 14:19


দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে একে অপরকে চুমু খাচ্ছেন যুগল। আশেপাশে যাত্রীরা থাকলেও সেদিকে একেবারেই নজর নেই তাঁদের। সবার উপস্থিতি ফুঁ দিয়ে উড়িয়ে একে অপরের প্রেমে মগ্ন।

এ নিয়ে জলঘোলা কিছু কম হয়নি। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে রেখেছেন নানা বক্তব্য। নীতিপুলিশি ও সোশ্যাল মিডিয়ার খাপ পঞ্চায়েতের মুখেও পড়তে হয়েছে সেই যুগলকে। ছড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ছবি। 

বর্ষশেষে এরই প্রতিবাদ করে সম্প্রতি প্রেসক্লাবে আয়োজিত হয়েছিল এক আলোচনা সভার। হাজির ছিলেন অভিনেতা জয় সরকার থেকে শুরু করে বাচিক শিল্পী ঝর্ণা ভট্টাচার্য, অভিনেতা রাজদীপ সরকার, আইপিএস শান্তি দাস, মনোরোগ বিশেষজ্ঞ জয়তী মুখোপাধ্যায় সহ অনেকেই। 

যুগলের পাশে দাঁড়িয়ে জয় বলেন, "মানুষ নিজের কাজে যাবে। নিজের জায়গা খুঁজে নেবে। নিজের প্রেম খুঁজে নেবে। অপর কীভাবে প্রেম করবে তা নিয়ে এত মাথাব্যথা কেন? যদি প্রেম না থাকে তবে সেটা তোমার দুঃখের বিষয়।" অন্যদিকে সাম্প্রতিক কালে ট্রোলিংয়ের বাড়বাড়ন্তের প্রসঙ্গ টেনে এনে ঝর্ণা বললেন, "সেন্সর গুলো মনে বসিয়ে ব্যাগেজ গুলো কেটে আমাদের নতুন বছরটা শুরু করা দরকার। নয়তো আমাদের পরের প্রজন্ম আমাদেরই দেখবে না।" যা 'ভুল' হয়েছে তা যেন আবার না হয়, সেই ইচ্ছে নিয়েই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।   


```