Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবের ফ্যানক্লাবের ‘থ্রেট’, কুরুচিকর মন্তব্য! আলিপুর আদালতে জবানবন্দি রেকর্ড জিনিয়ার

৬ জানুয়ারি থেকে শুরু হয় সামাজিক মাধ্যমে তাঁদের কটাক্ষ। শিকার হন জিনিয়া সেন ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

দেবের ফ্যানক্লাবের ‘থ্রেট’, কুরুচিকর মন্তব্য! আলিপুর আদালতে জবানবন্দি রেকর্ড জিনিয়ার

জিনিয়া সেন-শিবপ্রসাদ মুখোপাধ্যায়-দেব

শেষ আপডেট: 5 April 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: ৬ জানুয়ারি থেকে শুরু হয় সামাজিক মাধ্যমে তাঁদের কটাক্ষ। শিকার হন জিনিয়া সেন ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত ৭ জানুয়ারি, জিনিয়া সেন একটি স্ক্রিনশট শেয়ার করেন। ভুলে ভরা ফোনেটিক্স, ইংরেজিতে লেখা ওই স্ক্রিনশিটের তর্জমা করলে দাঁড়ায় তা আদপে এক হুমকি। হুমকি দেওয়া হয়েছে শিবপ্রসাদকে। এও বলা হয়েছে, 'দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা।'

তিনি লেখেন, "ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়াতে জীবনের এক অংশ। একের পর এক ট্রোলিং, মুক্তির দিনে ছবির বিপক্ষে কথা বলা, আমাদের ছবি রিলিজকে থামাতে পারেনি, পারবে না। আইটি সেলে টাকা ঢেলে এবং রাজনৈতিক শক্তির আস্ফালনের পরেও, পারবে না। ঠিক যেমন পুষ্পা বলেছে, হাম ঝুকেগা নেহি..." তবু আক্রমণ থামেনি। শুধু শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে সীমিত ছিল না ট্রোলররা। শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনের ছবি মর্ফ করে নোংরা মন্তব্যও করে তারা।

বাধ্য হয়েই আইনি সহায়তা নেন পরিচালক ও তাঁর স্ত্রী। তার পরিপ্রেক্ষিতেই লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন জিনিয়া ও শিবপ্রসাদ। একইসঙ্গে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রসরোবর থানাতেও। ভবানী ভবন থেকে বের হচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও স্ত্রী জিনিয়া সেন, এমন এক ছবিতে সোশ্যাল মিডিয়া ছেয়েও যায়।

আজ অর্থাৎ ৬ এপ্রিল, সাংবাদিক-চিত্রনাট্যকার জিনিয়া সেন আলিপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর অফিসিয়াল জবানবন্দি রেকর্ড করেন। এই বিবৃতিটি জানুয়ারিতে একজন মহিলা হিসেবে তাঁকে কিছু ফ্যান ক্লাব কর্তৃক হুমকি এবং আপত্তিকর পোস্টের বিষয়ে, যা তাঁর কাছে ছিল অশ্লীল এবং মানসিক নির্যাতন।

গত জানুয়ারি মাসে দ্য ওয়াল-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ নিয়ে মুখ খোলেন জিনিয়া, বলেন, ‘শুধু একটি নয় একাধিক প্রোফাইল থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, অভিযোগ জিনিয়ার। তিনি আরও বলেন, ‘একটি নির্দিষ্ট ফ্যান ক্লাব থেকে এই কমেন্ট আসছে।’ প্রশ্ন ছিল সৌহার্দ্যপূর্ণ ব্যবহার কিংবা সুস্থ প্রতিযোগিতা কি টলিউডে মিথ? জিনিয়ার সাফ জবাব, ‘কোনও সৌহার্দ্য টলিউড ইন্ডাস্ট্রিতে নেই। ওটা মুখেই বলে। নিজের ছবি রিলিজের সময় রেখে দেয় সম্পর্ক কিন্তু নিজের ছবির রিলিজের দিন, অন্যের ছবি রিলিজ হলে, শেষ সেই সম্পর্ক!’

আলিপুর আদালতের সামনে জিনিয়া

প্রসঙ্গত, ২০২৪ পুজো রিলিজ ছিল দেবের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ’বহুরূপী’। টলিউড বলছে,  ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত ‘রঘু ডাকাত’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ-২’ মুক্তি পেতে চলেছে ২০২৫ পুজোয়।


```