Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Johnny Depp: 'ভাঙা বোতল মেরে মুখ ঘুরিয়ে দেব!' অ্যাম্বারকে হুমকি দিয়েছিলেন জনি ডেপ

দ্য ওয়াল ব্যুরো: ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারো। হলিউড তাঁকে এই নামেই চেনে। জে কে রাওলিংয়ের ফিকশন স্টোরি ‘দ্য ক্রাইমস অফ গ্রিনডলওয়াল্ড’-এও ভিলেনের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জনি ডেপ (Johnny Depp) শিরোন

Johnny Depp: 'ভাঙা বোতল মেরে মুখ ঘুরিয়ে দেব!' অ্যাম্বারকে হুমকি দিয়েছিলেন জনি ডেপ

শেষ আপডেট: 6 May 2022 06:52

দ্য ওয়াল ব্যুরো: ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারো। হলিউড তাঁকে এই নামেই চেনে। জে কে রাওলিংয়ের ফিকশন স্টোরি ‘দ্য ক্রাইমস অফ গ্রিনডলওয়াল্ড’-এও ভিলেনের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জনি ডেপ (Johnny Depp) শিরোনামে উঠে এসেছেন অন্য কারণে। তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) সঙ্গে ডেপের আইনি লড়াই এখন কার্যত হলিউড (hollywood) ড্রামার পর্যায়ে পৌঁছে গেছে। ডেপের বিরুদ্ধে সম্প্রতি নতুন অভিযোগ তুলেছেন হার্ড। আদালতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছেন কীভাবে ভাঙাচোরা বোতল দিয়ে আঘাত করে নিজের স্ত্রীর মুখ বিকৃত করে দেওয়ার ভয় দেখিয়েছিলেন হলি অভিনেতা।

আরও পড়ুন: ৬ মাস পরে খুলল কেদার মন্দিরের দরজা! মন্ত্রোচ্চারণে, ফুলের গন্ধে গমগম করছে পাহাড়

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা উল্লেখ করেছিলেন অ্যাম্বার হার্ড। তারপরেই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ (Johnny Depp)। ৫০ মিলিয়ন ডলার দাবিও করেন। আদালতে মামলা চলাকালীন পাল্টা ডেপের বিরুদ্ধে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতনের অভিযোগ আনেন হার্ড। পাল্টা দাবি করেন ১০০ মিলিয়ন ডলার। পরস্পর দোষারোপ, পাল্টা দোষারোপে সেই মামলাই এখন কুৎসিৎ ড্রামার পর্যায়ে পৌঁছে গেছে।

২০১৫ সালে বিয়ে হয় জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের। সে বিয়ে টিকেছিল মাত্র ২ বছর। কিছুদিন আগে আদালতে হার্ডের আইনজীবী জানিয়েছিলেন তাঁর মক্কেলের উপর ডেপ (Johnny Depp) এতটাই নির্যাতন করতেন যে তা বলার ভাষা নেই। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় ডেপ নাকি স্ত্রীর যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দিতেন, সেখানেই খুঁজতেন কোকেন! ভদকার বোতল যৌনাঙ্গে ঢুকিয়ে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেছেন অ্যাম্বার।  

এই বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে যায়প হলিউডে। এরপর মামলার শুনানির দ্বিতীয় দিনে আদালতে দাঁড়িয়ে অ্যাম্বার নিজে জানালেন, তাঁকে ভাঙা বোতল দিয়ে আঘাত করার ভয় দেখাতেন ডেপ, বলতেন ওই বোতল দিয়ে তাঁর মুখ বিকৃত করে দেবেন।

এর আগে ডেপ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদালতে। তিনি বলেন তাঁদের মধ্যে যখন ঝগড়াঝাঁটি হত তখন বেশিরভাগ সময়েই আক্রমণাত্মক থাকতেন অ্যাম্বার নিজে। এমনকি একবার নাকি ভদকার বোতল ছুড়ে মেরে ডেপের আঙুলের ডগা কেটে দিয়েছিলেন তিনি।

অ্যাম্বার-ডেপ ঘরোয়া ঝগড়া ও অশান্তি, পরস্পরকে কুকথা শোনানো, মাদকাসক্তি, মদ্যপ অবস্থা ইত্যাদি নানা কেচ্ছার কথা এখন প্রায় রোজই বেরিয়ে পড়ছে ভার্জিনিয়ার আদালতে। ব্রিটিশ হাইকোর্টে ইতিমধ্যে একটি মানহানি মামলায় পরাস্ত হয়েছেন ডেপ। সান-সংবাদপত্রের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন জনি ডেপ। কিন্তু বিচারপতিরা তাঁদের রায়ে জানিয়ে দেন, প্রাক্তন স্ত্রীর উপর যে ডেপ অত্যাচার করতেন তা অনেকটাই সত্যি বলে প্রমাণিত। ব্রিটিশ আদালতে যা শুরু হয়েছিল, তার সিক্যুয়েল এখন চলছে মার্কিন আদালতে। যেন হলিউড উঠে এসেছে ভার্জিনিয়াতে। সেই মামলার শুনানির লাইভ স্ট্রিমিংও করা হচ্ছে।

সব মিলিয়ে আদালতে সওয়াল-জবাব নিয়ে এখন জমজমাট পরিস্থিতি। ক্যারিবিয়ান নাবিকের বর্তমান-ভবিষ্যৎ দুই-ই যেন দোদুল্যমান।


```