Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছবি ফ্লপ করলে পৈশাচিক আনন্দ পায় ইন্ডাস্ট্রির মানুষজন: জন আব্রাহাম

জন আব্রাহাম। বর্তমানে তাঁর নতুন ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি বলেছেন যে হিন্দি সিনেমা আগের মতো ধর্মনিরপেক্ষতা ধরে রাখতে পারেনি। তাঁর কথাপ্রসঙ্গে উঠে আসে, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উল্লেখও।

ছবি ফ্লপ করলে পৈশাচিক আনন্দ পায় ইন্ডাস্ট্রির মানুষজন: জন আব্রাহাম

জন আব্রাহাম

শেষ আপডেট: 26 February 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: জন আব্রাহাম (john abraham)। বর্তমানে তাঁর নতুন ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি বলেছেন যে হিন্দি সিনেমা আগের মতো ধর্মনিরপেক্ষতা ধরে রাখতে পারেনি। তাঁর কথাপ্রসঙ্গে উঠে আসে, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উল্লেখও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, জনকে জিজ্ঞাসা করা হয় যে ভারতীয় সিনেমা কি ভিন্ন সম্প্রদায়ের মানুষকে একজোট করতে সক্ষম? জন উত্তরে বলেন, ‘আমি মনে করি না, আমরা আগের মতো ধর্মনিরপেক্ষ, সিনেমার ক্ষেত্রেও বিষয়টি এক। তিনি তারপর তুলে ধরেন যে হলিউডে ছবির ক্ষেত্রে পরিস্থিতি কীভাবে পৃথক, কিন্তু ভারতে ‘ধর্মনিরপেক্ষ থাকা এবং এক শক্তপোক্ত কাঠামো জরুরি। আমার মনে হয় আমরা খুব আলগা সুতোর উপর হাঁটছি। আমরা কি প্রোপাগান্ডা ফিল্ম তৈরি করছি? আমি ঠিক জানি না।’

এরপর তিনি প্রোপাগান্ডা ফিল্ম সম্পর্কে কথা প্রসঙ্গে তুলে ধরেন ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। "মানে, আমরা এমন ছবি তৈরি করছি যা কাজ করছে।’ এরপর বলেন, ‘কিন্তু যদি কেউ বলে যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ওই ধরণের ছবিগুলোর মধ্যে প্রোপাগান্ডা রয়েছে... কিন্তু সিনেমার একজন সাধারণ দর্শক হিসেবে যদি দেখি, এটা কার্যকর ছিল। গল্পটি আপনার ভাল লেগেছে। আমি বিচার করতে আসিনি, যে এটি একটি প্রোপাগান্ডা ফিল্ম ছিল কি ছিল না, আমি এমন একজন দর্শক, যে সিনেমা উপভোগ করছে। ছবিটা কি আমার জীবনে প্রভাব ফেলছে? যদি তাই হয়। তাহলে এই কৃতিত্ব পরিচালকের। এটাই কথা’

একই সাক্ষাৎকারে, জন আব্রাহাম, অভিনেতা ভিকি কৌশলকে 'ছাওয়া'-র সাফল্যের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘যখন কোনও ছবি ব্যর্থ হয়, তখন ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষের, পৈশাচিক আনন্দ পায়। কিন্তু আমি, নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে পড়ি, যাঁরা সকলের সাফল্যে উদযাপন করতে পছন্দ করি।’ এখানেই শেষ করেননি জন। বলেন, ‘ইন্ডাস্ট্রির মধ্যে শোকবার্তা লেখার এবং ইন্ডাস্ট্রির ভিতরে—ও মুখ থুবড়ে পড়েছে, এটা বলার একটা প্রবণতা রয়েছে। এতে এক পৈশাচিক আনন্দ উপভোগ করে।’


```