Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বক্সঅফিসে ‘খাদান’ খুঁড়ছে কোটি-কোটি, দেশ ছাড়লেন জিৎ!

গত শুক্রবার অর্থাৎ মুক্তির এক সপ্তাহ পার হওয়া অবধি বক্স অফিসে প্রায় ৭ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে ‘খাদান’।

বক্সঅফিসে ‘খাদান’ খুঁড়ছে কোটি-কোটি, দেশ ছাড়লেন জিৎ!

দেব-জিৎ

শেষ আপডেট: 30 December 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার অর্থাৎ মুক্তির এক সপ্তাহ পার হওয়া অবধি বক্স অফিসে প্রায় ৭ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে ‘খাদান’। ‘খাদান’-কে অফুরান ভালবাসা ঢেলে দিচ্ছে দর্শক। বুক মাই শো জানাচ্ছে, বাংলা ছবির ইতিহাসে এই প্রথম কোনও ছবি গোটা এক সপ্তাহ জুড়ে ট্রেন্ডিংয়ে রয়েছে। রিভিউতে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ যা ব্যবহার হয়েছে তা, ‘ব্লকবাস্টার’! এ যেন বাংলা বক্সঅফিসের ‘সুপারস্টার’ দেব-এর কামব্যাক! (Dev, Khadaan, dev actor)

একদিকে বাংলা সিনেমার জয়ধ্বনি! অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে কখনও দেব-রাজ তর্কাতর্কি কখনও আবার দেব ভার্সেস জিৎ-এর ফ্যানদের ‘আনসোশাল যুদ্ধ’ কায়েম। কে বক্সঅফিসের ‘বাপ’ আর কে ‘সুলতান’ তা নিয়ে চলছে তরজা। আর এসবের মাঝেই, জিৎ সপরিবারে ছাড়লেন দেশ। ডেস্টিনেশন দুবাই। একেবারে ‘উই টাইম’ কাটাচ্ছেন জিৎ। হলুদ বালির সিলহুটে জিৎ তাঁর ছেলে রোনভকে কখনও হাওয়ায় তুলে ধরছেন, পরক্ষণেই লুফে নিচ্ছেন বুকে। কখনও ডিউন ডেসার্ট সাফারিতে নিচ্ছেন বাগ্গি রাইড। ইনস্টায় পোস্ট করা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, একেবারে আনন্দের শেষটুকু লুটেপুটে নিচ্ছে জিতের গোটা পরিবার। আনন্দের কারণ অবশ্য জিতের জীবনে কম নয়, নতুন ছবি ‘লায়ন’-এর চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। মার্চ থেকে শুরু হবে শুটিং। প্রযোজক শ্যামসুন্দর দে এবং পরিচালক রায়হান রাফি। (Jit, Lion, )

View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

View this post on Instagram

A post shared by Jeet (@jeet30)

চলতি বছরই ইদের সময় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় তুফান। মুখ্য ভূমিকায় ছিলেন ওপার বাংলার শাকিব খান আর এপার বাংলার মিমি। ছবির দুটো গান দুষ্টু কোকিল আর লাগে উরা ধুরা একেবারে সুপারহিট ছিল। সেই রায়হান ‘লায়ন’ নিয়ে বেশ উচ্ছ্বসিত, কারণ তাতে তাঁর পছন্দের হিরো রয়েছেন। তবে এই উচ্ছ্বাস দু’তরফেই জিৎ ‘লায়ন’প্রীতির প্রমাণ মিলেছিল ৩০ নভেম্বর। গোটা একটা কেক সেজেছিল ‘সিংহ’ রূপে! তা-ই ‘লায়ন’-এর গর্জন যে ভয়ঙ্কর হবে, তা মনে করছেন সমালোচকরা।


```