Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রসেনজিৎকে পা ছুঁয়ে প্রণাম যিশু-অনির্বাণের! ‘দশম অবতার’-এর প্রিমিয়ারে তারকাদের মেলবন্ধন

মঙ্গলবার সন্ধেয় ‘দশম অবতার’ ছবির প্রিমিয়ার আয়োজিত হয়েছিল দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে। সেখানেই দেখা গেল এই দৃশ্য।

প্রসেনজিৎকে পা ছুঁয়ে প্রণাম যিশু-অনির্বাণের! ‘দশম অবতার’-এর প্রিমিয়ারে তারকাদের মেলবন্ধন

প্রসেনজিৎকে পা ছুঁয়ে প্রণাম যিশু-অনির্বাণের

শেষ আপডেট: 18 October 2023 17:34

দ্য ওয়াল ব্যুরো: টলিউড—খুবই ছোট্ট এই সিনেমা ইন্ডাস্ট্রি। আর এই চলচ্চিত্র জগতকেই বছরের পর বছর এগিয়ে নিয়ে চলেছেন এখানকার নায়ক-নায়িকারা। উত্তম কুমারের প্রয়াণের পর থেকে টলিপাড়ার ভার কাঁধে তুলেছিলেন তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো সেসময়ের তরুণ অভিনেতারা। তবে লম্বা কেরিয়ারে প্রসেনজিৎই একমাত্র যিনি এখনও নায়কের তকমা ধরে রেখেছেন এতবছর পরেও। আর তাই অনেকেই তাঁকে নাম দিয়েছেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। এই ডাক যে শুধুই লোকদেখানো নয়, সেটাই যেন ‘দশম অবতার’-এর প্রিমিয়ারে প্রমাণ করে দিলেন ছবির আরও দুই মুখ্য অভিনেতা যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য।

মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবির প্রিমিয়ার আয়োজিত হয়েছিল। সেখানে অনেক আগেই উপস্থিত হয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খানিকক্ষণ পরে সেখানে আসেন যিশু ও অনির্বাণ। আর এসেই সোজা চলে যান ‘বুম্বাদা’র কাছে। তারপরই প্রিমিয়ারে উপস্থিত সবাই দেখল সেই দৃশ্য। সটান প্রসেনজিতের পায়ে হাত দিয়ে নতমস্তকে প্রণাম করলেন দুই অভিনেতা। এরপর প্রসেনজিৎও সঙ্গে সঙ্গে ভাতৃসম দুই অভিনেতাকে বুকে জড়িয়ে নেন। পরে মিডিয়ার সামনেও যিশু ও অনির্বাণকে নিয়ে যেভাবে প্রশংসা শোনা গেল তাঁর গলায়, তাতে একথা বলাই যায় যে, সিনেমা ইন্ডাস্ট্রি হলেও আদতে টলিউড একটা পরিবারের মতোই।

প্রসেনজিৎ নিজে যদিও কোনওদিনই এই ‘ইন্ডাস্ট্রি’ তকমায় বিশ্বাসী নন। তিনি বরং নিজেকে এই টলিউডের ‘সিইও’ বা ‘জ্যেষ্ঠপুত্র’ বলতেই বেশি স্বচ্ছন্দ। কিন্তু এতবছর ধরে সেই ‘সিইও’র আসনে বসে থাকাও তো চাট্টিখানি কথা নয়। কিন্তু অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে সেটাই করে দেখিয়েছেন ‘বুম্বাদা’। আর সেইজন্যই সম্ভ্রম আদায় করে নিয়েছেন জুনিয়র অভিনেতাদের কাছে। এই ছবিতেও প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন তাঁর দুই জুনিয়র অভিনেতা যিশু ও অনির্বাণ। এর আগে একাধিকবার এমনও খবর ছড়িয়েছে যে, নতুন অভিনেতা, বিশেষত অনির্বাণের সঙ্গে ‘বুম্বাদা’র একেবারেই অম্লমধুর সম্পর্ক। কিন্তু সেই খবরকে একেবারেই গুজবের মতো উড়িয়ে দিলেন তাঁরা।


```