Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সইফের কাছে ৫০০ কোটির হিরে? খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ

মুম্বইয়ে সোমবার অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত হাইস্ট অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জুয়েল থিফ’-এর ট্রেলার লঞ্চ।

সইফের কাছে ৫০০ কোটির হিরে? খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ

সইফ আলি খান

শেষ আপডেট: 14 April 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে সোমবার অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত হাইস্ট অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জুয়েল থিফ’-এর ট্রেলার লঞ্চ। চমকপ্রদ এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াত। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। পরিচালনায় কুকি গুলাটি ও রব্বি গ্রেওয়াল।  ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে সইফ হাজির ছিলেন সহঅভিনেতা জয়দীপ, কুনাল কাপুর ও নিকিতা দত্তার সঙ্গে। সঙ্গে ছিলেন নেটফ্লিক্স অরিজিনাল-এর ডিরেক্টর রুচিকা কাপুর এবং দুই পরিচালকও।

ছবির কাহিনিতে, সইফ (saif ali khan) অভিনয় করছেন রেহান রায় চরিত্রে—একজন আন্তর্জাতিক ‘হিরে চোর’, যে নিজের স্টাইল ও স্মার্টনেসে রীতিমতো ’ওশান্স ইলেভেন’-এর ধাঁচের অ্যাডভেঞ্চারে মত্ত থাকেন। মুম্বইয়ের অপরাধজগতের বড় খেলোয়াড় রাজন আউলাখ (জয়দীপ আহলাওয়াত) তাকে নিয়ে আসে এক অত্যন্ত দুঃসাহসিক মিশনে—আফ্রিকার সবচেয়ে দামি হিরে ‘রেড সান’ চুরি করতে, যার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। ভাগাভাগির শর্ত একেবারে ৫০-৫০, কিন্তু হাইস্ট ফিল্মে যেমন হয়—কেউ না কেউ ঠকাবেই। কে কাকে ঠকাল? উত্তর পাওয়া যাবে সিনেমায়।

দৃশ্যের চেজিং সিকোয়েন্সে যোগ দেন কুনাল কাপুর, এক তুখোড় পুলিশ অফিসার, যিনি রেহানকে হাতেনাতে ধরার জন্য মরিয়া। আর রেহানের জীবনে থাকছেন নিকিতা দত্তা, তাঁর প্রেমিকা ফারাহ চরিত্রে।

ট্রেলর লঞ্চে সইফ বলেন, ‘আমি হাইস্ট ছবি খুব পছন্দ করি, কারণ এগুলোর চরিত্ররা আইন ভাঙলেও প্রায়শই সেটা করে পরিবারের জন্য বা কোনও ন্যায্য কারণের জন্য। এটা এক ধরণের ‘সম্মানজনক চুরি’। দর্শকরা এমন চরিত্র পছন্দ করে, কারণ এটা তাদের সিস্টেমকে টেক্কা দেওয়ার ফ্যান্টাসি পূরণ করে।

সইফ (saif ali khan) আগেও ‘রেস’ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। সেই রেস-এর ছোঁয়া এখানেও স্পষ্ট। ‘সেক্রেড গেমস’-এর পর আবার নেটফ্লিক্সে ফিরে এলেন তিনি, একেবারে স্টাইলিশ ফর্মে।

আর জয়দীপ আহলাওয়াত? ইন্টারনেটে ঝড় তোলার পর ‘জাদু’ গানে তাঁর নজরকাড়া নাচের পর, এবার তিনি ফিরছেন আগুনের মেজাজ নিয়ে। গ্যাংস্টার রাজন আউলাখের চরিত্রে তিনি হুমকি দিচ্ছেন আর তার সঙ্গে রয়েছে ভরপুর রসবোধ, যার এক ডায়লগ ইতিমধ্যেই ভাইরাল: “তোর সঙ্গে কাজ করতে মজা হবে” তবে, ব্রোম্যান্স টিকবে তো?

ছবিতে দেখা যাবে তিন দিক থেকে সংঘর্ষ—সইফ, জয়দীপ আর কুনাল, সবাই চাইছে সেই দুর্লভ হিরেটা, আর একে অপরকে ঠেকাচ্ছে সেটা পেতে। প্রতারণা, রহস্য আর ড্রামায় ভরপুর এই ছবির প্রতিটি মোড়েই থাকবে চমক, জানান দিচ্ছে ট্রেলর।

এই প্রথমবার সইফ ও জয়দীপ একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। এর আগে জয়দীপ কাজ করেছেন সইফস্ত্রী করিনা কাপুেরর সঙ্গে নেটফ্লিক্সের ‘জানে জান’-এ। সম্প্রতি তিনি ‘পাতাল লোক-সিজন ২’ এর মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, জানুয়ারি মাসে সইফের বাড়িতে হামলা ও ছুরিকাঘাতের ঘটনার পর এটাই সইফের প্রথম রিলিজ। ঘটনায় তিনি গুরুতর আহত হন সইফ (saif ali khan), এবং বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয়। আগামী ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘জুয়েল থিফ’, আর তার আগেই ট্রেলার আর গ্ল্যামারাস স্টাইলেই নজর কেড়েছে বড় বাজেটের ফিল্ম।


```