Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচ্ছেদই শেষ কথা নয়, 'বৌ'-এর জন্মদিনে পুরনো ছবি শেয়ার করে উইশ করলেন জিতু

দ্য ওয়াল ব্যুরো: কিছু মাস আগেই তাঁদের বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল নেটপাড়া। তবে সেই ঘোষণার পর থেকেই দুজনের মধ্যে অম্ল-মধুর সম্পর্কের টানাপোড়েন চলছে। তাঁরা জিতু (jeetu kamal) এবং নবনীতা। এবার 'বৌ'-এর জন্মদিনে পুরনো ছবি ফেসবুকে পোস্ট করে নবন

বিচ্ছেদই শেষ কথা নয়, 'বৌ'-এর জন্মদিনে পুরনো ছবি শেয়ার করে উইশ করলেন জিতু

শেষ আপডেট: 3 August 2023 12:44

দ্য ওয়াল ব্যুরো: কিছু মাস আগেই তাঁদের বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল নেটপাড়া। তবে সেই ঘোষণার পর থেকেই দুজনের মধ্যে অম্ল-মধুর সম্পর্কের টানাপোড়েন চলছে। তাঁরা জিতু (jeetu kamal) এবং নবনীতা। এবার 'বৌ'-এর জন্মদিনে পুরনো ছবি ফেসবুকে পোস্ট করে নবনীতাকে উইশ করলেন জিতু।

বৃহস্পতিবার ৩ অগস্ট জন্মদিন নবনীতার। সেই উপলক্ষে ফেসবুকে সকাল সকাল পুরনো একটি পোস্ট শেয়ার করেন জিতু (jeetu kamal wished ex wife nabanita)।
https://www.youtube.com/watch?v=_XPvAknbcmw

সেই ছবিতে দেখা যাচ্ছে জন্মদিনের একটি কেকের উপর লেখা 'হ্যাপি বার্থডে বউ'। ৩ বছর আগের অর্থাৎ ২০২০র সেই পোস্টে জিতুর ক্যাপশনও নজর কেড়েছে অনেকের।

সেই ছবির ক্যাপশনে লেখা 'শুভ জন্মদিন বউ, কে পাশে থাকবে, কে আছে, কে ছিল তাতে কিচ্ছু এসে যায় না আমার।' যদিও আজ অর্থাৎ ৩ বছর পেরিয়ে সেই একই ছবি শেয়ার করলেও তাতে ক্যাপশন বদলেছে। আজ এই পোস্টে জিতু লেখেন, 'খুব খুব খুব ভাল থেকো'। অর্থাৎ সমীকরণ যে বদলেছে তা স্পষ্ট চোখে পড়ে ক্যাপশনের পার্থক্যে।

জুন মাসের গোড়ার দিকে অভিনেত্রী নবনীতা সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করে একটি পোস্ট করেন। শোনা গিয়েছিল তার অনেক আগে থেকেই দু'জনের মধ্যে মন কষাকষি চলছিল। তবে এই বিচ্ছেদের প্রসঙ্গে জিতু সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান যে বিচ্ছেদ হলেও আজও নবনীতার শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকবেন তিনি। জন্মদিনের পোস্টে যেন সেই ইঙ্গিতই স্পষ্ট। যদিও অনুরাগীরা আজও চান যে ফের এক হয়ে যান জিতু নবনীতা, তাঁদের এই আশা পূরণ হবে কিনা তা তো সময়ই বলবে।

‘রকি অউর রানি’র ছত্রে ছত্রে এত তাৎপর্য! পোশাকের রং থেকে আবহ, এগুলি খেয়াল করে দেখেছেন?


```