Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পরিচালনায় কামব্যাক অগ্নিদেবের, ক্যামেরার সামনে জীতু, টলিপাড়ার নয়া সমীকরণ

এই ছবির মাধ্যমে অগ্নিদেবের পরিচালনায় প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেতা জীতু কামাল। সোমবার সেই মর্মেই ব্যস্ত গোটা টিম। জীতুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তী। 

পরিচালনায় কামব্যাক অগ্নিদেবের, ক্যামেরার সামনে জীতু, টলিপাড়ার নয়া সমীকরণ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 January 2026 16:55

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর ফের ক্যামেরার পিছনে দাঁড়ালেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে সেই অধ্যায়ের ইতি টেনে ২০২৬ সালে নতুন ছবি নিয়ে প্রত্যাবর্তন। অগ্নিদেবের আসন্ন ছবির নাম ‘চোর’, যার চিত্রনাট্য আবর্তিত হবে মাত্র এক রাত ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে।

এই ছবির মাধ্যমে অগ্নিদেবের পরিচালনায় প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেতা জীতু কামাল। সোমবার সেই মর্মেই ব্যস্ত গোটা টিম। জীতুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তী। তিনজনকেই দেখা যাবে ছবির মূল চরিত্র হিসেবে, যাঁদের অভিনয়েই গল্প এগিয়ে যাব। যদিও কাহিনির কেন্দ্রবিন্দুতে পুরুষ চরিত্ররা, তবু ছবিতে নারী চরিত্রের উপস্থিতি একেবারে এড়িয়ে যাননি পরিচালক।

অতিথি শিল্পীর ভূমিকায় ‘চোর’-এ থাকছেন টলিউডের পরিচিত তিন অভিনেত্রী—অঞ্জনা বসু, মানসী সিনহা এবং দেবলীনা কুমার। সাম্প্রতিক সময়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নারীকেন্দ্রিক গল্পের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুরুষ চরিত্রনির্ভর ছবি বানানোর সিদ্ধান্ত প্রসঙ্গে অগ্নিদেব স্পষ্ট জানিয়েছেন, এটি কোনও সচেতন ট্রেন্ডবিরোধী পদক্ষেপ নয়। তাঁর কথায়, “গল্প যেভাবে এগিয়েছে, সেই পথেই হাঁটতে হয়েছে। চিত্রনাট্যের প্রয়োজনেই মুখ্য চরিত্রগুলো পুরুষ। কৃত্রিমভাবে কিছু যোগ করার প্রশ্ন ওঠে না।”

ছবির চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। সেই চিত্রনাট্যকে আরও মসৃণ রূপ দেওয়া এবং সংলাপ রচনার দায়িত্বে ছিলেন অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ছবির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। সবকিছু ঠিকঠাক চললে, চলতি বছরের মে মাসেই দর্শকদের সামনে আসবে ‘চোর’।

এক রাতের সীমাবদ্ধ সময়ের মধ্যে গড়ে ওঠা এই গল্পে থাকবে রহস্য, মানসিক টানাপোড়েন এবং চরিত্রের নানা স্তরের চমক। দীর্ঘ সময় পর অগ্নিদেব চট্টোপাধ্যায়ের এই প্রত্যাবর্তন ছবি টলিউডে কী নতুন রং যোগ করতে পারে, তা জানতে মুখিয়ে রয়েছেন সিনে অনুরাগীরা। দ্য ওয়াল-এর হাতে ছবির নায়ক জীতুর লুক। বর্তমানে ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে পছন্দসই চিত্রনাট্য পেলে বিগ স্ক্রিনে তিনি আছেন। এখন দেখার বক্স অফিস লক্ষ্মী লাভে এই নয়া সমীকরণ কতটা কাজে লাগে। 


```