Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘অমানুষ দেখতে মানুষের মতো!’ জিতের আগুনে সংলাপে কীসের ইঙ্গিত

ছবিতে কি জিতের দ্বৈত চরিত্র? নাকি একজনেরই চরিত্রে পরিবর্তন? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

‘অমানুষ দেখতে মানুষের মতো!’ জিতের আগুনে সংলাপে কীসের ইঙ্গিত

শেষ আপডেট: 11 November 2023 13:09

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মুক্তি পেল টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের আগামী ছবি ‘মানুষ’-এর ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নামী পরিচালক সঞ্জয় সমাদ্দার। ওপার বাংলায় একাধিক জনপ্রিয় নাটক (টেলিফিল্ম) তৈরি করে বেশ খ্যাতি অর্জন করেছেন সঞ্জয়। এবার এপার বাংলায় জিৎকে নিয়ে তৈরি তাঁর প্রথম ছবি মুক্তির দোরগোড়ায়।

ছবির পোস্টার, টিজার এবং প্রথম গান আগেই মুক্তি পেয়েছিল। অবশেষে ৮ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়ে দেন ছবির ট্রেলার মুক্তির কথা। শুক্রবার সেই ট্রেলার মুক্তির পর থেকেই অভিনেতার ফ্যানদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও বিদ্যা সিনহা সাহা মিম।

দু’মিনিট ৩৩ সেকেন্ডের এই ট্রেলার দেখে গল্প যেটুকু বোঝা গেল, তা হল এক সাধারণ মানুষের নিজের মেয়ের জন্য অসাধারণ হয়ে ওঠার জার্নিএমনিতে জিৎ মানেই সিনেমায় ভরপুর অ্যাকশন থাকবে। তবে এবার সেই গল্পে যে ইমোশনের জায়গাও কম থাকবে না, তা ট্রেলারেই পরিষ্কার। যদিও পরিচালকের দাবি, ট্রেলার দেখে গল্প বোঝার কোনও উপায় নেই।

দেখুন ভিডিও:

এই ট্রেলারেই জিতের ভিন্ন ভিন্ন কয়েকটি রূপ দেখা গিয়েছে, কখনও সে এক কন্যা সন্তানের বাবা, কখনও আবার নার্কোটিক্স বিভাগের কড়া অফিসার। আবার কোথাও দেখা যাচ্ছে, একগাল দাড়ি নিয়ে তাঁর ভয়ঙ্কর মুখ। ছবিতে কি জিতের দ্বৈত চরিত্র? নাকি একজনেরই চরিত্রে পরিবর্তন? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারাও।

জিৎ মানেই যেমন মারকাটারি অ্যাকশন, তেমনই গরমাগরম সংলাপও। যা শুনে সিনেমাহলে সিটি-হাততালি পড়তে বাধ্য। এখানেও তেমনই কয়েকটি ডায়লগ শোনা যাবে, যার ঝলক দেখা গিয়েছে ট্রেলারে। সেটি শেয়ার করে জি লিখেছেন, “দেখেছো হাসি, দেখোনি ক্ষত! অমানুষ দেখতে মানুষের মতো!” এবার কে এই অমানুষ, তারই উত্তর মিলবে ছবি মুক্তির পর।


```