
শেষ আপডেট: 29 April 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের পাশাপাশি বলিউডেও দশ বছর কাটিয়ে ফেললেন বাঙালি সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি (Jeet Ganguly completes 10 years in bollywood)। ২০১৩ সালে আশিকি ২ ছবির মাধ্যমে বলিউডে নিজের যাত্রা শুরু করেন জিৎ। ছবির গানগুলি সুপারহিট হওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই সঙ্গীত পরিচালককে।
আশিকি ২ এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জিতের বক্তব্য, বলিউডে গানের নতুন ধারা এনেছে আশিকি ২ (Ashiqui 2 brought new music wave)। এই ছবিতে মোট ৬টি গান পরিচালনা করেছিলেন জিৎ। অরিজিৎ সিং, পলক মুচ্ছল এবং অঙ্কিত তেওয়ারি এই ছবিতে গান গেয়ে রাতারাতি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে। আজ যে সারা দেশ জুড়ে অরিজিৎ একটি সঙ্গীত সেনসেশনের নাম তার শুরু হয়েছিল এই ছবির মধ্যে দিয়েই।
জিৎ বলেন, তিনি প্রতিটি গানের সুর, অ্যারেঞ্জমেন্ট এবং মিষ্টত্বয় নজর দিয়েছিলেন সবচেয়ে বেশি। সেই কারণেই আজও মানুষের মনে চিরস্থায়ী হয়ে আছে এই গানগুলি। এই ছবিতে কাজ করার সুযোগ পাওয়া মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁর কেরিয়ারের এমনই মনে করেন আশিকি ২ এর সঙ্গীত পরিচালক।
আমিরকে চিনতেনই না অলকা! ‘কায়ামত সে কায়ামত তক’ নিয়ে নস্টালজিক গায়িকা