Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Jeet: মারকাটারি ডায়লগ, অ্যাকশন আর রোম্যান্সের সুড়সুড়ি- বাঁধা গতের বাইরে আর কবে বেরোবেন জিৎ

অঙ্গীরা চন্দপ্রসূন চন্দ দেব আর জিৎ- ইদের আবহে দুই সুপারস্টারের দুটো ছবি দিয়ে বাংলার দর্শকদের জন্য ডালি সাজিয়েছিল টলিউড (Tollywood)। একদিকে ছিল দেবের ‘কিশমিশ’ আর অন্যদিকে জিতের (Jeet) ‘রাবণ’ (Raavan)। বড়পর্দায় এই দুই ছবিই জোরদার টক্কর দি

Jeet: মারকাটারি ডায়লগ, অ্যাকশন আর রোম্যান্সের সুড়সুড়ি- বাঁধা গতের বাইরে আর কবে বেরোবেন জিৎ

শেষ আপডেট: 1 May 2022 13:08

অঙ্গীরা চন্দ
প্রসূন চন্দ

দেব আর জিৎ- ইদের আবহে দুই সুপারস্টারের দুটো ছবি দিয়ে বাংলার দর্শকদের জন্য ডালি সাজিয়েছিল টলিউড (Tollywood)। একদিকে ছিল দেবের ‘কিশমিশ’ আর অন্যদিকে জিতের (Jeet) ‘রাবণ’ (Raavan)। বড়পর্দায় এই দুই ছবিই জোরদার টক্কর দিচ্ছে একে অপরকে। বাংলা ছবি দেখতে দলে দলে হল ভরাচ্ছেন দর্শকরা। জমে উঠেছে ইদের মরসুম।

বক্স অফিসে মুক্তির পরপর ভালই চলছে ‘রাবণ’। সিঙ্গল স্ক্রিন তো বটেই, মাল্টিপ্লেক্সও হাউজফুল চলছে। এমনকি শহরতলির কিছু কিছু সিনেমা হলে তো এই ছবির চাহিদা এতই তুঙ্গে যে তার সঙ্গে পাল্লা দিতে বাড়ানো হয়েছে শো’টাইম। হল তো ভরল, দর্শকদের মনও ভরিয়েছেন সুপারস্টার জিৎ (Jeet)। কিন্তু টলিউডের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘রাবণ’?

jeet

আরও পড়ুন: রাম-রাবণের দ্বৈরথে 'ওয়ান ম্যান আর্মি' জিৎ, পর্দাজুড়ে শুধুই ভায়োলেন্স

বাংলা ছবির সঙ্গে জিতের (Jeet) সম্পর্ক অনেকদিনের। সেই ২০০২ সালে 'সাথী'-র হাত ধরে টলিউড পেয়েছিল নবাগত এক সুপারস্টারকে। তারপর 'নাটের গুরু' থেকে 'যুদ্ধ', 'ক্রান্তি' থেকে 'কৃষ্ণকান্তের উইল' কত না নতুন চরিত্রে দর্শকদের মন কেড়েছেন এই সিন্ধি অভিনেতা। একটা সময় বাংলা ছবি মানেই ছিল জিৎ, তাঁর টিকালো নাক, গাঢ় ভ্রূ-যুগল আর মারকাটারি অ্যাকশন স্ট্যান্সে মজে ছিলেন টলিউডের দর্শকরা।

সময় পাল্টেছে। টলিউডের স্বাদও বদলে গেছে। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে ঠিক কতটা বদলাতে পেরেছেন জিৎ (Jeet)?

jeet

টলিউডে জিতের নামের সঙ্গে আজও ‘সুপারস্টার’ তকমা অবধারিত। তাঁর ছবি মুক্তি পেলেই হলের সামনে লাইন পড়ে যায়। অতি বড় নিন্দুককেও মানতেই হবে পর্দায় এখনও অটুট জিতের ক্যারিশ্মা। ‘রাবণ’ ছবির মূল টিআরপিও সেটাই। আদ্যোপান্ত ছবিটা শুধুই জিৎময়।

jeet

এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ডায়লগের ফুলঝুরি ছুটেছে। সে ডায়লগগুলোও যেন এক-একটা বোমা। হলজুড়ে দর্শকদের ভরপুর ‘এন্টারটেনমেন্ট’ জুগিয়েছে অর্ণব ভৌমিক-অনুভব ঘোষের লেখা সংলাপ।

jeet

ছবিতে অ্যাকশনও কম নেই। বরং বলা যায় ডায়লগের পর অ্যাকশনই ‘রাবণ’-এর দ্বিতীয় স্তম্ভ। প্রতিশোধের তাগিদ, ভিলেনদের উচিত শাস্তিকে ঘিরে যেন বাংলা ছবিতে 'ভায়োলেন্স'-র নতুন ঘরানা শুরু করতে চেয়েছেন নির্মাতারা। মানতেই হবে টলিউডে এই উচ্চমানের অ্যাকশন, ভায়োলেন্স বিরল।

jeet

আর আছে রোম্যান্স। তবে তা বেশ দুর্বল। শুধু সংলাপ আর অ্যাকশন দিয়ে ছবি দাঁড় করানো যায় না বলেই যেন রোম্যান্সের ডাক পড়েছে ‘রাবণ’-এ। সেই রোম্যান্সটুকুর বৈতরণী পার করানোর ভার ছিল নবাগতা লহমা ভট্টাচার্যের উপর। কিন্তু তিনি যে অভিনয় জগতে নতুন, তা বোঝা গেছে বারবার।

jeet

এখন প্রশ্ন হল সুপারস্টার জিতের ‘রাবণ’ থেকে আর কী পেলেন দর্শক? শুধু তো ‘রাবণ’ নয়, বিগত কয়েক বছরে আর যে সমস্ত বাংলা ছবি টলিউডকে উপহার দিয়েছেন জিৎ, হাতেগোনা কিছু ব্যতিক্রম ('দ্য রয়্যাল বেঙ্গল টাইগার', 'অসুর') ছাড়া তাতেও তো পুঁজি ছিল এই অ্যাকশন আর ডায়লগই!

jeet

বাঁধা গতের বাইরে আর কবে বেরোবেন জিৎ? টলিউডের একটা শ্রেণির দর্শক এখনও শুধু জিতের ক্যারিশ্মা দেখতেই হল ভরাচ্ছেন। ধুমধারাক্কা মারপিটেই খুঁজে নিচ্ছেন বিনোদন। কিন্তু জিতের এমন ছবি মনে রেখে দিচ্ছেন ক’জন? ‘সুপারস্টার’ ঘরানায় থেকেও কি এক্সপেরিমেন্ট করা যায় না? ছবিতে, চরিত্রে বৈচিত্র্য আনার সময় কি এখনও আসেনি? এই প্রশ্নটাও কিন্তু ধীরে ধীরে জেগে উঠছে।


```