Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘আমি কালা নই, সব শুনতে পাই’! ‘রকি-রানি’র প্রিমিয়ারে ফের সাংবাদিকদের তেড়ে গেলেন জয়া

দ্য ওয়াল ব্যুরো: বি টাউনের সাংবাদিক-চিত্র সাংবাদিকদের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক জয়া বচ্চনের (Jaya Bachchan)। আসলে সেলেব্রিটিদের দেখে তাঁদের দাঁড় করিয়ে ছবি তোলা একেবারেই না-পসন্দ জয়ার। এদিকে চিত্র সাংবাদিকরাও (Paparazzi) নাছ

‘আমি কালা নই, সব শুনতে পাই’! ‘রকি-রানি’র প্রিমিয়ারে ফের সাংবাদিকদের তেড়ে গেলেন জয়া

শেষ আপডেট: 26 July 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: বি টাউনের সাংবাদিক-চিত্র সাংবাদিকদের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক জয়া বচ্চনের (Jaya Bachchan)। আসলে সেলেব্রিটিদের দেখে তাঁদের দাঁড় করিয়ে ছবি তোলা একেবারেই না-পসন্দ জয়ার। এদিকে চিত্র সাংবাদিকরাও (Paparazzi) নাছোড়বান্দা থাকেন। তাঁরাও ছবি না তুলে নড়বেন না। আর এই নিয়েই বহুবার ঝামেলা বেঁধেছে দু’পক্ষের। এবার মুম্বইয়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবির প্রিমিয়ারেও সেই একই ঘটনা ঘটল। ছবি তোলার জন্য অভিনেত্রীকে জোড়াজুড়ি করতেই রেড কার্পেটে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন জয়া। একপ্রকার তেড়েই গেলেন সাংবাদিকদের দিকে। যদিও সঙ্গে তাঁর ছেলে-মেয়েরা থাকায় বিষয়টি বেশি দূর এগোয়নি।

দেখুন ট্রেলার: (Rocky Aur Rani Kii Prem Kahaani)

https://youtu.be/6mdxy3zohEk

মঙ্গলবার বলিউডের সহকর্মী, বন্ধু-বান্ধবদের জন্য নিজের নতুন ছবির প্রিমিয়ার শো আয়োজন করেছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ছবির দুই তারকা রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন আরও অনেকে। রীতিমতো চাঁদের হাট বসেছিল সেখানে। এসেছিলেন তারকা ভাই-বোন রণবীর কাপুর ও করিশ্মা কাপুর। এছাড়াও ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে সেখানে হাজির ছিলেন জয়া বচ্চনও। গাড়ি থেকে নেমে তাঁরা যখন রেড কার্পেট দিয়ে হেঁটে আসছেন, তখনই ঘটে বিপত্তি। উপস্থিত থাকা চিত্র সাংবাদিকরা জয়া বচ্চনকে দেখতে পেয়ে বারবার ‘জয়াজি, জয়াজি’ বলে ডাকতে শুরু করেন।

এতেই ফের চটে যান বর্ষীয়ান অভিনেত্রী। রীতিমতো মুখ ঝামটা দিয়ে ওঠেন তিনি। নিজের কানে হাত দিয়ে বলতে শুরু করেন, ‘আমি কালা নই। সব শুনতে পাচ্ছি।’ যদিও জয়া বচ্চনের এমন ব্যবহারে অভ্যস্ত সবাই। তবে সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামাল দেন অভিষেক ও শ্বেতা। তাঁরা মা’কে নিয়ে ভিতরে চলে যান। এদিকে অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ায় নেটমাধ্যমে অনেকেই রসিকতা করতে শুরু করেছেন। ‘রকি-রানি’র ট্রেলারে দেখা গিয়েছে, জয়া বচ্চনের চরিত্রটি বেশ রাগী স্বভাবের। সেই নিয়ে অনেকেই বলেন, চরিত্রের জন্য অভিনেত্রীকে আলাদা করে প্রস্তুতি নিতে হয়নি। উনি স্বাভাবিক অভিনয়টাই করেছেন ক্যামেরার সামনেও।

হলুদ ট্যাক্সির ভালবাসায় বাঁধা পড়েছে 'রকি অউর রানি'! কলকাতায় সিনেমার অভিনব প্রোমোশনে রণবীর-আলিয়া


```