Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ওহ্ কী লাগছে!’ হাটের মাঝে অমিতাভের মন্তব্যে লজ্জায় লাল জয়া

দ্য ওয়াল ব্যুরো: বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চনের উপস্থাপনায় সোনি টিভির অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো ‘কউন বানেগা ক্রোড়পতি’ এই সপ্তাহে হাজার এপিসোড পূর্ণ করল। এই এপিসোডকে আরও আকর্ষণীও করতে বিশেষ অতিথি হিসাবে খেলতে এসেছিলেন বিগ বি কন্যা শ্বেতা ন

‘ওহ্ কী লাগছে!’ হাটের মাঝে অমিতাভের মন্তব্যে লজ্জায় লাল জয়া

শেষ আপডেট: 1 December 2021 12:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চনের উপস্থাপনায় সোনি টিভির অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো ‘কউন বানেগা ক্রোড়পতি’ এই সপ্তাহে হাজার এপিসোড পূর্ণ করল। এই এপিসোডকে আরও আকর্ষণীও করতে বিশেষ অতিথি হিসাবে খেলতে এসেছিলেন বিগ বি কন্যা শ্বেতা নন্দা বচ্চন এবং নাতনি নভ্যা নাভেলি নন্দা। শুধু তাই নয়, ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ-পত্নী জয়া বচ্চন। ওই পর্বের প্রোমো সম্প্রচার শুরু করেছে চ্যানেলটি। তাতে দেখা যাচ্ছে, ভার্চুয়ালি কেবিসি-তে যোগ দেওয়া থাকা প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন স্বামী অমিতাভ বচ্চনের সম্পর্কে কিছু মজার কথা বলছেন। সাংসারিক অনুযোগ, অনুরাগে ভরা সেসব কথা। যা সাধারণ জলসার অন্দরে হয়ে থাকে তাই এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। যেমন জয়া বচ্চন অভিযোগ করছেন, কখনওই অমিতাভকে নাকি ফোনে পাওয়া যায় না। রিং হয়ে যায়। কিন্তু ওদিক থেকে নাকি রিসিভ হয় না। জয়া অভিযোগ করবেন আর অমিতাভ শুনবেন তা আবার হয় নাকি! পাল্টা বিগবি বলেন, নেটওয়ার্কের সমস্যা থাকলে তিনি আর কী করবেন! স্পষ্ট বলেন, জয়া সব আজেবাজে অভিযোগ করছেন। তাঁর দোষ নেই। মেয়ে শ্বেতা অবশ্য মায়ের পাশে দাঁড়িয়েছেন। মেয়ের বক্তব্য, নেটওয়ার্কের সমস্যা থাকলে বাবা তো ইন্টারনেটের সাহায্য তো নিতে পারেন! কিন্তু তা করেন না বাবা। মেয়ে হাটে হাঁড়ি ভেঙে দিতেই বিগ বি পড়েন মহা ফ্যাসাদে। বচ্চন পরিবারের নাতনিও কম যায় না! দুষ্টু মিষ্টি মুখে সে দাদুকে প্রশ্ন করে বসে, ‘যব হাম পার্লার সে আতে হ্যায় অউর আপ নানি কো বলতে হ্যায় কে আপ কিতনি আচ্ছে লাগ রাহে হ্যায়, কেয়া ইয়ে ঝুট হ্যায় বলিয়ে?’। হাসির ফোয়ারা ওঠে খুদের এই কথা শুনে। এদিকে বিপাকে পড়ে কথা ঘোরাতে শাহেনশা জয়া বচ্চনকে বলেন, ‘জয়া তোমায় কী সুন্দর লাগছে!’ জয়া তখন লজ্জায় লাল। অমিতাভের উদ্দেশে বলে ওঠেন, “মোটেও ভাল লাগছে না! তোমার যত আজেবাজে কথা! রাখো তো!” বচ্চন বাড়ির ঘরোয়া কথা নিয়ে যে কেবিসি-র হাজার পর্ব মেগা হিট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না!

```