Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জয়া আহসান আদর করছেন বাছুরকে, গ্ল্যামারের লেশ নেই! নতুন সিনেমায় 'গাঁয়ের মেয়ে' লুকে নায়িকা

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। মঙ্গলবার ফেসবুকে সিনেমার দু’টি দৃশ্যের ছবি পোস্ট করেছেন জয়া (Jaya Ahsan)।

জয়া আহসান আদর করছেন বাছুরকে, গ্ল্যামারের লেশ নেই! নতুন সিনেমায় 'গাঁয়ের মেয়ে' লুকে নায়িকা

জয়া আহসান।

শেষ আপডেট: 24 December 2024 15:40

দ্য ওয়াল ব্যুরো: জয়া আহসানের (Jaya Ahsan) নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে বাংলাদেশে। ২৭ ডিসেম্বর বিভিন্ন হলে মুক্তি পাবে ‘নকশীকাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। 

মঙ্গলবার ফেসবুকে সিনেমার দু’টি দৃশ্যের ছবি পোস্ট করেছেন জয়া। একটি ছবিতে নিচু হয়ে আদর করছেন একটি বাছুরকে। আরেকটিতে, কাঠের যন্ত্রে কিছু একটা কোটা হচ্ছে। দুটো দৃশ্যেই একদম গ্রামের মেয়ের মতো সাজ জয়ার। নেই সাজগোজ, মেকআপ। দেখে যেন বোঝার উপায় নেই, চোখধাঁধানো গ্ল্যামারাস নায়িকা জয়া আহসান অভিনয় করছেন এমন দৃশ্যে।

জানা যাচ্ছে, ‘নকশীকাঁথার জমিন’ একটি মানবিক গল্প, যা আবর্তিত হয়েছে সমাজ, সংস্কৃতি এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। বাংলাদেশের গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটিতে রয়েছে অনেক স্তর। নকশীকাঁথার চিরন্তন নকশা যেমন ঐতিহ্যের গল্প বলে, তেমনই সিনেমাটিও মানুষের জীবনের নানা বাঁককে তুলে ধরেছে।

ছবি দেখেই বোঝা যাচ্ছে, জয়া আহসান এই সিনেমায় এক অসাধারণ এবং অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প এবং তাঁর চরিত্রটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই। ইতিমধ্যে ছবির ট্রেলার এবং জয়ার অভিনয়ের ঝলক দেখে দর্শক এবং সমালোচকরা মুগ্ধ হয়েছেন। নির্মাতারা আশা করছেন, এটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা পাবে।

জয়া জানান, মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহার গল্প এই ছবি। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশীকাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন। 

এ বছরে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

ছবিতে জয়ার বোনের চরিত্রে ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।


```