Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'জওয়ান'-এর অ্যাকশন দৃশ্য ফাঁস ইন্টারনেটে! শাহরুখের লুক দেখে উত্তেজিত অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির পর প্রায় দেড়মাস পেরোনোর মুখে দাঁড়িয়েও সিনেমাহলে রমরম করে চলছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান'। বলিউডের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবিটি। এরমধ্যেই তাঁর আগামী ছবি 'জওয়ান' (Jawan) নিয়ে উন্মাদনা ক্

'জওয়ান'-এর অ্যাকশন দৃশ্য ফাঁস ইন্টারনেটে! শাহরুখের লুক দেখে উত্তেজিত অনুরাগীরা

শেষ আপডেট: 10 March 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির পর প্রায় দেড়মাস পেরোনোর মুখে দাঁড়িয়েও সিনেমাহলে রমরম করে চলছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান'। বলিউডের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবিটি। এরমধ্যেই তাঁর আগামী ছবি 'জওয়ান' (Jawan) নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে। আর এবার সেই সিনেমারই একটি দৃশ্য ফাঁস (leak) হয়ে গেল সামাজিক মাধ্যমে। এদিকে, সেই ছবিতে শাহরুখের লুক দেখে রীতিমতো উত্তেজিত তাঁর অনুরাগীরা।

Shah Rukh Khan, Jawan, leak
Shah Rukh Khan, Jawan, leak

‘পাঠান’ মুক্তির পাঁচদিনের মধ্যেই 'জওয়ান'-এর পরবর্তী শিডিউলের কাজ শুরু করে দিয়েছিলেন শাহরুখ। বিগত কয়েকমাস ধরেই চলছে দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির শ্যুটিং। তবে তারই মাঝে শাহরুখ কখনও 'ডানকি'র শ্যুট করতে সৌদি আরব গিয়েছেন, আবার কখনও 'পাঠান'-এর প্রচার সেরেছেন। বিগত কয়েকদিন ধরেই 'জওয়ান' শেষ শিডিউলের কাজ চলছে। সেখানেই ব্যস্ত রয়েছেন অভিনেতা।

জানা গেছে, গত কয়েকদিন একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন 'বাদশা'। সেই দৃশ্যেরই ক্লিপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও কপিরাইট অ্যাক্টের বিধিভঙ্গ হওয়ায় সেই ক্লিপ সরিয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যম থেকে। এই ঘটনায় পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন ছবির নির্মাতারা। কীভাবে সেই ছবি সেটের বাইরে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ল, তাও অজানা।

পাঠানকে টপকে গেল টাইগার! সব রেকর্ড ভেঙেও কোথায় পিছিয়ে গেলেন শাহরুখ


```