Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্ত-মৃত্যু নিয়ে কঙ্গনার 'ভিত্তিহীন মন্তব্য', মানহানির মামলা করলেন জাভেদ আখতার

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কুমন্তব্যের কারণে ফেঁসে গেলেন। কবি ও লিরিসিস্ট জাভেদ আখতার তাঁর বিরুদ্ধে মুম্বই কোর্টে মামলা করেছেন। কঙ্গনার ভিত্তিহীন মন্তব্যের কারণে মানহানির মামলা করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের ম

সুশান্ত-মৃত্যু নিয়ে কঙ্গনার 'ভিত্তিহীন মন্তব্য', মানহানির মামলা করলেন জাভেদ আখতার

শেষ আপডেট: 4 November 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কুমন্তব্যের কারণে ফেঁসে গেলেন। কবি ও লিরিসিস্ট জাভেদ আখতার তাঁর বিরুদ্ধে মুম্বই কোর্টে মামলা করেছেন। কঙ্গনার ভিত্তিহীন মন্তব্যের কারণে মানহানির মামলা করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে মন্তব্য করায় তিনি এই মামলা রুজু করেছেন বলে জানা যাচ্ছে। সংবাদ এজেন্সি পিটিআই সূত্রের খবর, জাভেদ আখতার জানান, "বহুদিন ধরেই কঙ্গনা বলিউডের অনেককে ঘিরে নানা মন্তব্য করছেন, যার আদতে কোনও ভিত্তি নেই। বলিউডের অনেকের গায়েই কাদা ছোড়ার চেষ্টা করছেন। কখন কার বিরুদ্ধে মন্তব্য করবেন তিনি নিজেও জানেন না।" জাভেদ আখতার আরও জানিয়েছেন, কঙ্গনার মন্তব্য তাঁর মর্যাদায় আঘাত করেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে তিনি বলিউডের বেশ কিছু মানুষকে জড়াতে চাইছেন। কঙ্গনা মনে করেন অনেকেই গোষ্ঠীবদ্ধ হয়ে সুশান্তকে মারার জল্পনা করছিলেন। জাভেদ আখতার তাঁদের মধ্যে এক জন। এই ধরনের মন্তব্যের কারণেই ক্ষিপ্ত হয়ে জাভেদ আখতার তাঁর বিরুদ্ধে মামলা করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাংশের বিরুদ্ধে সর্বসমক্ষে মুখ খোলেন কঙ্গনা। বলিউডের কেউই স্বচ্ছ নন, এমনটাই তাঁর মত। তাঁর মতো নেপোটিজমের শিকার হয়েছেন সুশান্তও এমনটাই মনে করেন তিনি। পরিচালক করণ জোহর থেকে শুরু করে এমন কেউ নেই যাঁকে নিয়ে তিনি মন্তব্য করেননি। সম্প্রতি তাঁদের সঙ্গে জাভেদ আখতারের নামও জড়িয়েছেন তিনি। তাতেই ক্ষিপ্ত হয়েছেন কবি ও তাঁর পরিবার। অনাবশ্যক ও ভিত্তিহীন মন্তব্যের কারণে ২১ অক্টোবর কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলিকে মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছিল। সেই সময় কঙ্গনার উকিল জানান তিনি পারিবারিক অনুষ্ঠানের কারণে হিমাচল প্রদেশে আছেন বলে আসতে পারবেন না। ফের একবার ১০, ১১ নভেম্বর তাঁদের ডেকে পাঠিয়েছে পুলিশ। এখন শুধু দেখার অপেক্ষা কঙ্গনা হাজিরা দেন কিনা। দিলেও জাভেদ আখতারের বিরুদ্ধে কী বলেন, তা জানতেও উদগ্রীব সকলে।

```