
শেষ আপডেট: 25 March 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: নাটু নাটুর বিশ্বজয়। অস্কার জয়ের পর, গোটা বিশ্ব পা মেলাচ্ছে এই রিদমে। রাজামৌলি পরিচালিত দক্ষিণী ছবি 'আরআরআর' নিয়ে উন্মাদনা যেন শেষ হচ্ছে না। বিশ্বব্যাপী একটা ফ্যান ফলোয়িং তৈরি করেছে এই ছবি। পশ্চিমী দুনিয়া কাঁপিয়ে এবার পৃথিবীর পূবের দেশেও মানুষের মনে ধরছে এই ছবি।
বিশ্বের অনেক জায়গায় এই ছবি এখনও হাউজফুল। নাটু নাটু'র ট্র্যাকে নাচের ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এরমধ্যেই 'আরআরআর' (RRR ) সিনেমা দেখে নিজের ছেলের জন্য ছবি আঁকা বই (story book) তৈরি করলেন জাপানের এক মহিলা (Japanese woman)।
সিনেমার গল্পের উপর ভিত্তি করেই ছেলের জন্য ডিজাইন করেছেন ওই বই। যার ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে যা 'রোর বাই আরআরআর' নামে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছবির প্রতিটি চরিত্র, তাদের গল্প সিন বাই সিন জাপানি ভাষায় লেখা রয়েছে, যাতে পুরো গল্প বুঝতে ছেলেটির সমস্যা না হয়। জাপানি মা জানাচ্ছেন, আরআরআর সিনেমাটির সম্পূর্ণ এঁকে, গল্পের বইয়ের মত করে তৈরি করার কারণ, তাঁর ৭ বছরের ছেলের জন্য সাবটাইটেল দেখে তিন ঘন্টা ধরে ছবি দেখা কঠিন হবে।
হ্যাশট্যাগ আরআরআর ইন জাপান লেখা এই ভিডিওটি প্রায় ৬ লাখ মানুষ দেখেছেন। এবং ৭০ হাজার লাইক পরেছে। কমেন্ট সেকশন ভরে গেছে প্রশংসায়। কেউ লিখেছেন, বইটি আমার চাই। কেউ লিখেছেন, ভারতীয় হিসেবে গর্বের মূহুর্ত। আবার কেউ মায়ের প্রশংসা করেছেন।
জন্মদিনে জেল থেকে জ্যাকলিনকে প্রেমপত্র সুকেশের, 'তোমায় মিস করছি বেবি'