Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবা কত রাত দেখি না তোমায়..' ৪ বছর বাদে কলকাতায় জেমস, কবে গাইবেন রকস্টার

পাঁচ বছর পর কলকাতায় আসছেন জেমস। 

'বাবা কত রাত দেখি না তোমায়..' ৪ বছর বাদে কলকাতায় জেমস, কবে গাইবেন রকস্টার

শেষ আপডেট: 23 February 2024 21:11

দ্য ওয়াল ব্যুরো: 'বাবা কত রাত দেখি না তোমায়..' , কোথায় আছে কেমন আছে মা..' কলকাতায় বাজবে সেই কণ্ঠস্বর। রকস্টার মাহফুজ আনাম জেমস। পাঁচ বছর পর শহর কলকাতায় আসছেন রকস্টার। 

বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত-অনুরাগীর সংখ্যা কম নয়। কলকাতায়ও তাঁর অনুষ্ঠান থাকলে পড়শি দেশের মতোই উন্মাদনা  তৈরি হয়। কিন্তু বেশ কয়েক বছর কলকাতাবাসীর তাঁর লাইভ অনুষ্ঠান চাক্ষুষ করার সুযোগ হয়নি। চার বছর পর জেমসের ভক্তদের জন্য সুখবর। আগামী ৩ মার্চ কলকাতায় আসছেন তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন নগর বাউল। 

'পুজোওয়ালাদের গান–পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। ইতিমধ্যে ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করেছে আয়োজক সংস্থা। জেমস ছাড়াও ওইদিন অনুষ্ঠান করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। ওইদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান।

জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। আবার গানের সুরে আকাশের কাছে তিনি জানতে চান মায়ের কথা। তাঁর গানেই বাবাকেও কত রাত না দেখার দু:খও উঠে আসে। ৫৯ বছর বয়সি রকস্টারের গানের জোয়ারে ভাসে এপার-ওপার দুই বাংলার শ্রোতারা। 

বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। দু'বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু দেশীয় প্লেব্যাক নয়, বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। বলিউডেও জেমসের ভক্তের সংখ্যা কম নেই। একসময় টানা বলিউডের গানও গেয়েছেন তিনি। ভিগি ভিগি, আলবিদা কিংবা চাল চালে-র মতো হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।  

এক সময় নিয়মিত কলকাতাবাসীর জেমসের কনসার্ট দেখার সুযোগ হত। কিন্তু বিভিন্ন কারণে আজকাল কলকাতায় খুব একটা অনুষ্ঠান করেন না তিনি। চার বছর পর রকস্টার ফের মাতাবেন নেতাজি ইন্ডোর। ঘটনাচক্রে ফসিলসের লিড সিংগার খোদ রূপম ইসলামও জেমসের একনিষ্ঠ ভক্ত। একই মঞ্চে দুই বাংলার  দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হবেন  কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।


```