Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আরআরআর' তারকার সঙ্গে কাজ করতে চাই, এনটিআরে মুগ্ধ 'গার্ডিয়ান' খ্যাত পরিচালক!

দ্য ওয়াল ব্যুরো: 'আরআরআর' (RRR)-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বিশ্বের নানাপ্রান্তে সমাদৃত হচ্ছেন সিনেমার দুই অভিনেতা জুনিয়র এনটিআর (Jr NTR) এবং রামচরণ। গ্র্যামি এবং অস্কারের মঞ্চে এই ছবি পুরস্কার জয়ের পর দু'জনের পরিচিতি যেন আরও কয়েকগুণ বেড়ে

'আরআরআর' তারকার সঙ্গে কাজ করতে চাই, এনটিআরে মুগ্ধ 'গার্ডিয়ান' খ্যাত পরিচালক!

শেষ আপডেট: 26 April 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো: 'আরআরআর' (RRR)-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বিশ্বের নানাপ্রান্তে সমাদৃত হচ্ছেন সিনেমার দুই অভিনেতা জুনিয়র এনটিআর (Jr NTR) এবং রামচরণ। গ্র্যামি এবং অস্কারের মঞ্চে এই ছবি পুরস্কার জয়ের পর দু'জনের পরিচিতি যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এবার জুনিয়র এনটিআরের সঙ্গে কাজের ইচ্ছাপ্রকাশ করলেন হলিউড তারকা পরিচালক জেমস গান (James Gunn)।

‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’, ‘স্কুবি ডু’, ‘দ্য স্যুইসাইড স্কোয়াড’-এর মতো অজস্র সুপারহিট সিনেমা তৈরি করেছেন জেমস। এর পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো সিনেমার এগজিকিউটিভ প্রযোজকও ছিলেন তিনি। সেই বিশ্বখ্যাত পরিচালককেই সম্প্রতি প্রশ্ন করা হয় যে, তাঁর ‘গার্ডিয়ান ইউনিভার্স’-এ কোন ভারতীয় অভিনেতাকে কাস্ট করতে চান?

প্রশ্ন শুনে বিন্দুমাত্র কালক্ষেপ না করে জবাবে জেমস জানান, "আরআরআর ছবির সেই নায়ককে আমি নিতে চাই, যিনি বাঘের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ও দারুণ। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই।" এরপর যদিও পরিচালককে জানানো হয় অভিনেতার নাম। যদিও জুনিয়র এনটিআরের সঙ্গে তিনি কবে কাজ করবেন, সে কথা যদিও জানাননি। তবে অভিনেতার ভক্তরা এই খবর জানার পর থেকেই আশায় বুক বেঁধেছেন। এখন দেখার, কবে তাঁদের স্বপ্নপূরণ হয়।

তেলুগু ছবিতে ডেবিউ করছেন সইফ আলি খান, বিপরীতে 'আরআরআর' তারকা


```