Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চলছিল ছবির প্রমোশন, হঠাৎ বাবার মৃত্যুসংবাদ শুনে বাড়ি ছুটলেন 'পাতাললোক' খ্যাত জয়দীপ

অ্যামাজন প্রাইম শো 'পাতাললোক' এর দ্বিতীয় সিজনের প্রচার করছিলেন অভিনেতা জয়দীপ আহলওয়াত। হঠাৎই খবর পান বাবা আর নেই! প্রচার ছেড়ে ছুটে যান পরিবারের কাছে।

চলছিল ছবির প্রমোশন, হঠাৎ বাবার মৃত্যুসংবাদ শুনে বাড়ি ছুটলেন 'পাতাললোক' খ্যাত জয়দীপ

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 January 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: অ্যামাজন প্রাইম শো 'পাতাললোক' এর দ্বিতীয় সিজনের প্রচার করছিলেন অভিনেতা জয়দীপ আহলওয়াত। হঠাৎই খবর পান বাবা আর নেই! প্রচার ছেড়ে ছুটে যান পরিবারের কাছে। তাঁর বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিনেতা প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলতেন যে, তাঁর বাবা কীভাবে তাঁকে ইন্ডাস্ট্রিতে স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন।

অভিনেতা জয়দীপ আহলওয়াতের বাবা ১৩ জানুয়ারি সোমবার রাতে মারা গিয়েছেন। ঠিক সেই সময় তিনি তাঁর অ্যামাজন প্রাইম শো 'পাটাল লোক' এর দ্বিতীয় সিজনের প্রচার করছিলেন। অভিনেতার বাবার মৃত্যুর খবর একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জয়দীপ আহলওয়াতের প্রিয় বাবা আমাদের মাঝে আর নেই। তিনি পরিবার ও ভালবাসার ঘেরাটোপে পরলোকে পাড়ি দিয়েছেন। এই কঠিন সময়ে জয়দীপ এবং তাঁর পরিবার একা থাকতে চান। তাঁদের জন্য যাঁরা প্রার্থনা করছেন ও সমর্থন করছেন। তাঁদের ধন্যবাদ।'


```