Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিৎজা অর্ডার দিতে গিয়ে তোতলাচ্ছেন জাহ্নবী! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে আসতে চলেছেন জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর। ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে ছবির ট্রেলর এবং দু'টি গান। ইউটিউবে চড়চড় করে বাড়ছে ভিউ। পুরোদমে চলছে ছবির প্রোমোশন। আর এই প্রোমোশন পার্টির মা

পিৎজা অর্ডার দিতে গিয়ে তোতলাচ্ছেন জাহ্নবী! দেখুন ভিডিও

শেষ আপডেট: 3 July 2018 13:09

দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে আসতে চলেছেন জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর। ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে ছবির ট্রেলর এবং দু'টি গান। ইউটিউবে চড়চড় করে বাড়ছে ভিউ। পুরোদমে চলছে ছবির প্রোমোশন। আর এই প্রোমোশন পার্টির মাঝেই সামনে এল ঈশান এবং জাহ্নবীর একটি ভিডিও। এর আগেও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিওতে একসঙ্গে দেখা গিয়েছে শাহিদ কাপুরের ভাই ঈশান এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীকে। হাসি-মজার সেসব ভিডিও দেখাই বোঝা গিয়েছে ঈশান আর জাহ্নবী শুধু কো-স্টারই নন। বরং বেশ ভালো বন্ধুও। সুযোগ পেলেই জাহ্নবীর পিছনে লাগতে ছাড়েন না ঈশান। আর নতুন ভিডিওতেও জাহ্নবীর লেগপুল করতেই দেখা গেল তাঁকে। 'ধড়ক' ছবির এক প্রমোশন পার্টির পর কোনও এক শপিং মলের দোকানে খেতে গিয়েছেন ঈশান আর জাহ্নবী। আর সেখানেই পিৎজার অর্ডার দিতে গিয়ে বার কয়েক হোঁচট খান জাহ্নবী। না না হোঁচট খেয়ে পড়ে যাননি। পিৎজার নাম উচ্চারণ করতে গিয়ে বেশ কয়েকবার আটকে যান তিনি। আর ব্যাস। এর পর থেকেই জানুর পিছনে লাগা শুরু করেছেন ঈশান। ভিডিওতে জাহ্নবীর উদ্দেশে ঈশান বলছেন, 'হয় হয়। এরকম হয়। ভালো খাবার সামনে দেখলে এরকমই হয়।' তবে ঈশানের এই মজায় কিন্তু একটুও রেগে যাননি জাহ্নবী। বরং হেসে হেসে বেশ মজা করেই উপভোগ করেছেন বন্ধুর এই মশকরা। দেখুন সেই ভিডিও। https://www.instagram.com/p/Bku2vlXnfGn/?utm_source=ig_share_sheet&igshid=98y3tnrfl1xt&r=wa1

```