Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় বিপদে জ্যাকলিন, কালো টাকা জেনেবুঝে ভোগ করেছেন, দাবি ইডির

ইডির দাবি, চন্দ্রশেখরের অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠতার কথা ভালভাবেই জানতেন জ্যাকলিন।

২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় বিপদে জ্যাকলিন, কালো টাকা জেনেবুঝে ভোগ করেছেন, দাবি ইডির

শেষ আপডেট: 31 January 2024 10:05

দ্য ওয়াল ব্যুরো: ‘কন-ম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক ও তাঁর থেকে টাকাপয়সার নেওয়ার অভিযোগে এমনিতেই বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলাতেও নাম জড়াল তাঁর। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত সুকেশ। তাঁর সঙ্গে জ্যাকলিনের সঙ্গে সম্পর্কের কথা এত দিনে সুবিদিত। এক সময় নাকি কনম্যান সুকেশের প্রেমে পড়েছিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। সম্পর্কে থাকাকালীন নাকি সুকেশের কাছ থেকে একাধিক দামি উপহারও পেয়েছেন তিনি। ইডির দাবি, চন্দ্রশেখরের অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠতার কথা ভালভাবেই জানতেন জ্যাকলিন। জেনেবুঝেই অপরাধের কালো টাকা দিনের পর দিন ভোগ করে গেছেন তিনি। নিজের পরিবারকেও সেই টাকা দিয়েছেন।

চন্দ্রশেখরের সঙ্গে জড়িত মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী। সেই আবেদনের ভিত্তিতে এবার ইডির তরফে আদালতে হলফনামা জমা দিয়ে জানানো হল, অপরাধ জগতের কালো টাকা ভোগ করায় জ্যাকলিনও সমান দোষী। মামলাটির শুনানি ছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওরির বেঞ্চে। আগামী ১৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির সময় দিয়েছে হাইকোর্ট।

ইডি যুক্তি দিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেবুঝেই আর্থিক প্রতারণা সামিল হয়েছিলেন জ্যাকলিন। এদিকে ইডির জেরায় সত্য গোপন করে গেছেন তিনি। জ্যাকলিন বার বার বলেছেন যে চন্দ্রশেখর তাঁকে ফাঁসিয়েছে। কিন্তু কীভাবে ফাঁসালো সে তথ্যপ্রমাণ তিনি দিতে পারেননি। বরং তদন্তে দেখা গেছে, জ্যাকলিন জেনেশুনে চন্দ্রশেখরের অপরাধের টাকা ব্যবহার করে গেছেন। সুকেশ চন্দ্রশেখর গ্রেফতার হওয়ার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন জ্যাকলিন যা প্রমাণ নষ্ট করার সামিল।  তিনি তাঁর সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার জন্য।

আদালতে পেশ করা হলফনামায় ইডি আরও জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১,৭, ২৯১৩ মার্কিন ডলার ২৬, ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল। প্রসঙ্গত, বরাবরই কনম্যান সুকেশের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছেন অভিনেত্রী। তাঁর দাবি, ভুয়ো পরিচয়ে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছিল এই প্রতারক। তবে অভিনেত্রী দাবি মানতে নারাজ ইডি। তাঁর নামে চলছে মামলা, দায়ের হয়েছে এফআইআর। এমনকী, লুকআউট নোটিসও জারি রয়েছে। অর্থাৎ, দেশ ছাড়ার অনুমতিও নেই শ্রীলঙ্কান মডেলের।

অন্য দিকে, এখনও জেলে বসে বসেই নায়িকাকে একের পর এক প্রেমপত্র লিখে চলেছেন অভিযুক্ত কনম্যান। সম্প্রতি সুকেশের থেকে দুরত্ব বজায় রাখতে এবং নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতে আবেদন জানান জ্যাকলিন। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে নিজের আর্জির মাধ্যমে জ্যাকলিন জানান, সুকেশ নাকি তাঁকে বার বার চিঠি পাঠিয়ে বিরক্ত করছেন। তাঁর দাবি, সুকেশের মতো কনম্যান বার বার চিঠি পাঠিয়ে তাঁকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই কারণেই আদালতের কাছে নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, আর্থিক তছরুপের মামলা থেকেও রেহাই চেয়ে আদালতের কাছে আবেদন জমা দিয়েছেন জ্যাকলিন।


```