Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জব উই মেট’-এর সিক্যুয়েল আসছে? শাহিদ-করিনা কি ফের একসঙ্গে কাজ করবেন

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই হিটের মুখ দেখেননি পরিচালক ইমতিয়াজ আলি। ‘জব উই মেট’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো ছবির পরিচালক ইমতিয়াজের বিগত কয়েক বছর বেশ খারাপই গিয়েছে। আর সেই কারণেই কি তিনি তাঁর সুপারহিট ছবির সিক্যুয়েল দিয়ে আবার কামব্য

‘জব উই মেট’-এর সিক্যুয়েল আসছে? শাহিদ-করিনা কি ফের একসঙ্গে কাজ করবেন

শেষ আপডেট: 16 September 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই হিটের মুখ দেখেননি পরিচালক ইমতিয়াজ আলি। ‘জব উই মেট’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো ছবির পরিচালক ইমতিয়াজের বিগত কয়েক বছর বেশ খারাপই গিয়েছে। আর সেই কারণেই কি তিনি তাঁর সুপারহিট ছবির সিক্যুয়েল দিয়ে আবার কামব্যাক করতে চাইছেন? বলিউডের অন্দরে কান পাতলে এমনই খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর, খুব শিগগিরই আসতে চলেছে ‘জব উই মেট ২’ (Jab We Met 2)। আর এবারও পরিচালকের আসনে থাকতে পারেন ইমতিয়াজ আলিই।

জানা গিয়েছে, ‘জব উই মেট’-এর প্রযোজনা সংস্থা অষ্টবিনায়ক ফিল্মসের কর্ণধার রাজ মেহতা গান্ধার ফিল্মসের ব্যানারে সিক্যুয়েলের প্রযোজনা করবেন। (Jab We Met 2)

তবে এখনও গোটা বিষয়টিই আলোচনার পর্যায়ে রয়েছে। তারা চাইছেন, ইমতিয়াজ আলিই এই ছবিটি পরিচালনা করুন। একইসঙ্গে প্রধান দুই চরিত্রেও শাহিদ কাপুর (Shahid Kapoor) ও করিনা কাপুর খানকেও (Kareena Kapoor Khan) চাইছেন প্রযোজকরা। তবে এখনও সরকারিভাবে কারও কাছেই কোনও প্রস্তাব যায়নি। তাই পরিচালক এবং অভিনেতারা কী করবেন, তা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, এবছরের শুরুর দিকে যখন সিনেমাহলে আবার ‘জব উই মেট’ মুক্তি পেয়েছিল, তখন দর্শকরা আবার আদিত্য-গীতকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন। এই উন্মাদনা দেখে শাহিদই সেইসময় সিক্যুয়েল তৈরির অনুরোধ জানান নির্মাতাদের। যদিও পরে অভিনেতা বলেন, “সিক্যুয়েলের মধ্যে যদি সেই দম থাকে, আমি আবার কাজ করতে চাই। কিন্তু দেখতে হবে জোর করে পার্ট ২ বানাতে গিয়ে যেন প্রথম ছবিটিকে নষ্ট না করা হয়। গল্প ও চিত্রনাট্য তেমন জোরদার হওয়া দরকার।”

শুধু তাই নয়, ‘গীত’ চরিত্রে করিনারও যে কোনও বিকল্প নেই, সে কথাও বলেছিলেন শাহিদ। অভিনেতা বলেন, “আমি জানিনা আদিত্য চরিত্রে আর কে অভিনয় করতে পারত, কিন্তু বাজি ধরে বলতে পারি, করিনার থেকে ভাল গীত চরিত্রে আর কেউ কাজ করতে পারত না। তাই সিক্যুয়েল বানানো হলেও যেন করিনাকে ভেবেই গল্প লেখা হয়।” উল্লেখ্য, ‘জব উই মেট’-এর সিক্যুয়েল হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে শাহিদ এবং করিনাই যদি কাজ করেন, তাহলে দর্শকদের উন্মাদনা কোন পর্যায়ে যাবে, তা কল্পনার অতীত।

অ্যাটলি কোনও প্রযোজকের থেকে ৩০ কোটি টাকাও পাননি, শাহরুখ দিয়েছিলেন ১০ গুণ বেশি


```