Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'ইটস আ বেবি গার্ল', দুই ছেলের পর ফের মা হলেন রিহানা, শেয়ার করলেন ছবিও, নাম কী রাখলেন?

দুই ছেলের পর রিহানা ও এএসএপি রকি কন্যাসন্তানের মা-বাবা হলেন। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করলেন রিহানা।

'ইটস আ বেবি গার্ল', দুই ছেলের পর ফের মা হলেন রিহানা, শেয়ার করলেন ছবিও, নাম কী রাখলেন?

রিহানা মা হলেন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 September 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত পপ তারকা ও ব্যবসায়ী রিহানা এবং তার সঙ্গী এএসএপি রকি তৃতীয়বারের মতো বাবা-মা হলেন। তাদের ঘর আলো করে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে সদ্যোজাতর ছবি শেয়ার করে রিহানা নিজেই এই সুখবর জানিয়েছেন।

রিহানা তার মেয়ের নাম রেখেছেন 'রকি আইরিশ মেয়ার্স'। ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত তার ভাইদের পাশে শুয়ে আছে। ক্যাপশনে রিহানা জানান, তাদের মেয়ে ১৩ সেপ্টেম্বর, ২০২৫-এ জন্ম নিয়েছে।

ছবিটি শেয়ার করার পরপরই রিহানার ভক্তরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন। একজন ভক্ত লেখেন, "অনেক অভিনন্দন! একটি সুন্দর মেয়ে জন্ম নিয়েছে!" আরেকজন মন্তব্য করেন, "এক রাজকন্যার জন্ম হল, অভিনন্দন!"

রিহানা ও এএসএপি রকির এটি তৃতীয় সন্তান। এর আগে তাদের দুই ছেলে রয়েছে। প্রথম ছেলে আরজেডের জন্ম হয় ২০২২ সালে এবং দ্বিতীয় ছেলে রায়টের জন্ম হয় ২০২৩ সালে।


```