Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমির খানের নেক্সট! 'সিতারে জমিন পর' মুক্তির তারিখ ঘোষণা

অভিনেতা জানালেন তাঁর পরের ছবি 'সিতারে জমিন পর'-এর শুটিং শুরু হয়েছে। ২০০৭-এ আমির খানের 'তারে জমিন পর'-এর সিকুয়েল 'সিতারে জমিন পর'। 

আমির খানের নেক্সট! 'সিতারে জমিন পর' মুক্তির তারিখ ঘোষণা

শেষ আপডেট: 29 February 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: 'লাপাতা লেডিস' মুক্তির আগে আগেই ঘোষণা করলেন আমির খানের পরের ছবির কথা। বেশ কিছুদিন ধরেই 'সিতারে জমিন পর' নিয়ে চর্চা চলছিল। মুক্তির তারিখ থেকে শুরু করে কাস্টিং সব কিছু নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে সেসব নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি আমির। 


সব চর্চার ইতি করে সম্প্রতি অভিনেতা জানালেন তাঁর পরের ছবি 'সিতারে জমিন পর'-এর শুটিং শুরু হয়েছে। ২০০৭-এ আমির খানের 'তারে জমিন পর'-এর সিকুয়েল 'সিতারে জমিন পর'। 
২০২২ সালে 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। হলিউডের ব্লকব্লাস্টার সিনেমা টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল আমিরের এই ছবিটি। ওঁর বিপরীতে ছিলেন করিনা কাপুর। দারুণ কাস্টিং ও বড় বাজেট নিয়ে তৈরি হলেও দর্শকদের মনে জায়গা করতে পারে না 'লাল সিং চাড্ডা'।

8 years of Taare Zameen Par: 8 unknown facts about the masterpiece from  Aamir Khan – India TV
'সিতারে জমিন পর' ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আমির নিজে ও তাঁর বিপরীতে থাকবেন জেনেলিয়া ডিসুজা। বড় পর্দায় প্রথমবার এই জুটিকে দেখা যাবে। জেনেলিয়াও বহু বছর পর এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছেন। 


কাহিনী নিয়ে প্রশ্ন করা হলে আমির জানান এখানে 'তারে জমিন পর'-এর মতোই একটি গল্প দেখানো হবে। আরও জানান, 'আমরা চেষ্টা করছি চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ক্রিসমাসের সময় ছবিটি রিলিজ করতে। ছবিটির মধ্যে সবরকম মশলা আছে। এন্টারটেনিং একটা ফিল্ম। গল্পটা খুব সুন্দর। অনেকদিন আগে শুটিংও শুরু হয়ে গেছে। তবে এখানে আমি লিড চরিত্রে থাকলেও ক্যামেরার পেছনে কিছু কাজের সঙ্গেও যুক্ত।' 

Aamir Khan to romance Genelia D'Souza, details inside
'সিতারে জমিন পর' নিয়ে ফ্যানরা বেশ উত্তেজিত। ২৭ বছর আগে 'তারে জমিন পর' মুক্তি পেলেও আজও সিনেমার কাহিনী ও চরিত্রগুলি মানুষের মনে গেঁথে আছে। সকলেরই ধারণা তার সিকুয়েলও একই রকম  জনপ্রিয় হবে।


```