Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাওয়াল' ঘিরে জোর বিতর্ক, বরুণ-জাহ্নবীর ছবি দেখে চটল ইজরায়েল দূতাবাস

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক সপ্তাহ আগে ২১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবিটি (israel embassy not happy about bawal scene)। একই দিনে হলিউডের দুই বিশাল বাজেটের ছবি 'ওপেনহাইমার' এবং '

'বাওয়াল' ঘিরে জোর বিতর্ক, বরুণ-জাহ্নবীর ছবি দেখে চটল ইজরায়েল দূতাবাস

শেষ আপডেট: 29 July 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক সপ্তাহ আগে ২১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' ছবিটি (israel embassy not happy about bawal scene)। একই দিনে হলিউডের দুই বিশাল বাজেটের ছবি 'ওপেনহাইমার' এবং 'বার্বি' মুক্তির ফলে এই ছবি নিয়ে চর্চা সামান্য কম হলেও এখনও পর্যন্ত দর্শকদের থেকে মোটের উপর ভাল প্রতিক্রিয়াই পেয়েছে 'বাওয়াল'।

তবে মুক্তির আগেই এই ছবির ট্রেলারে দেখানো 'হলোকাস্ট'-এর দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। ছবি মুক্তির পর সেই বিতর্ক যেন আরও কয়েক গুণ বেড়েছে।

এবার বিতর্কিত 'হলোকাস্ট' দৃশ্য নিয়ে আপত্তি জানানো হল ইজরায়েল দূতাবাসের পক্ষ থেকে (israel embassy not happy about bawal scene)।

ইজরায়েল দূতাবাস থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলোকাস্টকে অত্যন্ত লঘু করে দেখানো হয়েছে। যাঁরা এর ভয়াবহতা সম্পর্কে জানেন না তাঁরা নিজেদের একটু শিক্ষিত করে নিতে পারেন। ইজরায়েলি দূতাবাস থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হয়।

https://twitter.com/IsraelinIndia/status/1684878882145513472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684878882145513472%7Ctwgr%5Eb4e3e7ee62e34f4a7e4f9a171f75f7c1f6c26574%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Fbollywood%2Fbawaal-over-bawaal-israeli-embassy-condemns-trivialization-of-holocaust-in-film-101690608316376.html

স্পষ্টতই এই বিজ্ঞপ্তিতে 'বাওয়াল' ছবির একাধিক দৃশ্যকেই নিশানা করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। ইজরায়েল রাষ্ট্রদূত নাওর গিলন একটি টুইটে লেখেন, 'এই ছবিতে হলোকাস্ট সংক্রান্ত একাধিক সংলাপ এবং বক্তব্য ঐতিহাসিক ঘটনার গুরুত্বকে খাটো করছে। যদিও ইহুদি হত্যার এই ঘটনাকে তাচ্ছিল্য করা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই আমার বিশ্বাস, তবে এই বিষয়ে আরও একটু সচেতন হয়ে ছবিটি বানানো উচিত ছিল।'

https://twitter.com/IsraelinIndia/status/1684878882145513472

কিন্তু কী এমন আছে 'বাওয়াল' ছবিতে যার জেরে অসন্তুষ্ট ইজরায়েল দূতাবাস?

ছবিতে দেখানো হয়েছে ইউরোপ ট্যুরে গিয়ে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের চরিত্র ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম শিকার অ্যানা ফ্রাঙ্কের বাড়িতে অথবা স্বপ্ন দৃশ্যে তাঁদের দেখা যাচ্ছে নাৎসি ক্যাম্পে বন্দি ইহুদিদের মতো পোশাকে। পাশাপাশি কিছু সংলাপে লোভী মানুষদেরও হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে। সব মিলিয়ে কাঠগড়ায় চিত্রনাট্যকার নীতেশ তেওয়ারি সহ 'বাওয়াল' ছবির নির্মাতারা। এখন দেখার এই ছবির বিরুদ্ধে আরও বড় কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা ইজরায়েল দূতাবাসের পক্ষ থেকে।

‘নাটু নাটু’ ম্যাজিক এবার আফ্রিকায়, আরআরআর ২-এর চিত্রনাট্য লেখা শুরু


```