Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডে হিট নেই, তবু ভাগ্যবান ইশান খট্টরের হলিউডের দরজা খুলল

হলিউডে পা রাখতে চলেছেন ইশান।

বলিউডে হিট নেই, তবু ভাগ্যবান ইশান খট্টরের হলিউডের দরজা খুলল

শেষ আপডেট: 24 October 2023 16:31

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে মাত্র কয়েক বছর হল পা রেখেছেন অভিনেতা ঈশান খট্টর। তিনি যে শাহিদ কাপুরের তুতো ভাই এই পরিচয়টা এখনও ঘুরে বেড়ায় বলিপাড়ার অন্দরে। এর কারণ তিনি এখনও পর্যন্ত এমন কোনও সুপারহিট ছবির প্রধান মুখ হয়ে উঠতে পারেননি যার জেরে তাঁর স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়। তবে তাঁর অভিনীত ছবি বা সিরিজ হিট না হলেও সমালোচকদের কাছে ইশানের অভিনয় প্রশংসা পেয়েছে বারবার। পাশাপাশি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে এমন জল্পনাও কয়েক দিন আগে পর্যন্ত শোনা যেত বি টাউনে। 

এবার অভিনয়ের জেরেই বড় সুযোগ ইশানের সামনে। হলিউডে পা রাখতে চলেছেন ইশান। 'দ্য পারফেক্ট কাপল' নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমেই হলিউডের দরজা খুলল ইশানের সামনে। ছয় পর্বের এই সিরিজে ইশানের পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানকে। সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৪-এ নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি। 

হলিউডে অভিনয়ের সুযোগ, তার উপর প্রথম ছবিতেই নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয়ের সুযোগ। স্বাভাবিক ভাবেই প্রবল উচ্ছ্বসিত ইশান। বলিউডে যে তিনি সবে ছোট ছোট পা ফেলে এগোতে শুরু করেছেন এবং এখনও বলার মতো তেমন কোনও ছবি বা সিরিজ তাঁর ঝুলিতে নেই এ বিষয়ে অবগত ইশান। সেই কারণে উচ্ছ্বাসের পাশাপাশি তিনি কিছুটা সতর্কও বটে। 

ইশানের কথায়, 'সাধারণত অন্যান্য ভারতীয়দের বিদেশি ছবিতে যেমন ভাবে দেখানো হয় তার তুলনায় এই চরিত্রটা অনেকটাই আলাদা।' ইতিমধ্যেই ইস্ট কোস্টে এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং সেরে ফেলেছেন অভিনেতা। প্রসঙ্গত, বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয়। তবে প্রিয়াঙ্কা, দীপিকা বা আলিয়াদের বলিউডে অনেকগুলো বছর একের পর এক হিট ছবি করার পরই মিলেছে হলিউডের সুযোগ। ইশান সেদিক থেকে সত্যিই ব্যতিক্রমী। 


```