Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শোভন কি এবার গাঁটছড়া বাঁধবেন! গায়কের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তেমনই ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত কি চলেই এল তাহলে স্বস্তিকা দত্তের জীবনে! গায়ক শোভন গাঙ্গুলির সোশ্যাল মিডিয়ার পোস্ট তেমন ইঙ্গিতই দিচ্ছে একপ্রকার। একের পর এক পোস্ট শুধু স্বস্তিকার সঙ্গে। কখনও শুভেচ্ছা বার্তা, কখনও ভিডিও শেয়ার, কখনও বা একসঙ্গে ছবি।

শোভন কি এবার গাঁটছড়া বাঁধবেন! গায়কের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তেমনই ইঙ্গিত

শেষ আপডেট: 22 December 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত কি চলেই এল তাহলে স্বস্তিকা দত্তের জীবনে! গায়ক শোভন গাঙ্গুলির সোশ্যাল মিডিয়ার পোস্ট তেমন ইঙ্গিতই দিচ্ছে একপ্রকার। একের পর এক পোস্ট শুধু স্বস্তিকার সঙ্গে। কখনও শুভেচ্ছা বার্তা, কখনও ভিডিও শেয়ার, কখনও বা একসঙ্গে ছবি। দুজনেই কি তাহলে প্রেমে হাবুডুবু খাচ্ছেন! জোর জল্পনা শুরু হয়ে গেছে এখন টলিপাড়ায়। গত এক সপ্তাহে স্বস্তিকার সঙ্গে পর পর ছবি পোস্ট করেছেন শোভন। শীতের সন্ধেয় ক্যাফেতে বসে গরম কফিতে চুমুক দিচ্ছেন মনের মানুষ স্বস্তিকার সঙ্গে। এই পর্যন্ত অনেকেরই ধারণা হয়েছিল তাঁরা দু'জন ভীষণ ভাল বন্ধু। কিন্তু কাহিনিতে টুইস্ট আনলেন আজ। আবার ক্যাফেতে মুখোমুখি বসে আছেন স্বস্তিকা-শোভন। তবে এবারে তাঁদের দেখার আগে নজর গেছে স্বস্তিকার হাতের আঙটির দিকে। ওটাই কি তাহলে এনগেজমেন্ট রিং! বাগদান সম্পন্ন কি তাহলে! অন্যদিকে শুধু একসঙ্গে ছবি নয়, স্বস্তিকার ভিডিও, ছবিও পোস্ট করছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা এখন শুধুই স্বস্তিকাময়। তাঁকে জিজ্ঞেস করলে যদিও বলছেন স্বস্তিকা তাঁর ভীষণ ভাল বান্ধবী। তবে বান্ধবীর থেকেও যে একটু বেশি কিছু এই ধারণা এখন স্পষ্ট নেটিজেনদের। রিয়্যালিটি শোয়ে আসার পর থেকেই শোভনের গানের অনুরাগীরা বহু মানুষ। সুরের মূর্ছনায় একপ্রকার ঝড় তোলেন তিনি। ইমন চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও ছিল তাঁর। তবে কবে সেই সম্পর্ক ভেঙেছে কেউ টের পাননি। তার পরেই ইমন নতুন প্রেমিকের সঙ্গে এবছর বাগদান সেরে ফেলেছেন। অন্যদিকে শোভনও যে পুরনো সম্পর্ক থেকে বেড়িয়ে নতুন সম্পর্কে বাঁধা পড়েছেন সে ব্যাপারেও কেউ টের পায়নি।

```