Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বরফে মাখামাখি সোহিনী, শোভনেরও চারপাশ সাদা!  দুই ‘ভালো বন্ধু’র ছবি সোশ্যাল মিডিয়ায়

সোহিনী ‘বিশেষ বন্ধু’-র সঙ্গে পুজোর সময় ছবি পোস্ট করেন।

বরফে মাখামাখি সোহিনী, শোভনেরও চারপাশ সাদা!  দুই ‘ভালো বন্ধু’র ছবি সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 13 February 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: সোহিনী-শোভনের সম্পর্ক নিয়ে আলোচনার অন্ত নেই। ওঁরা মুখে কিছু স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়া খুললেই দুজনের সম্পর্কের আঁচ পাওয়া যায়। সোহিনী ‘বিশেষ বন্ধু’-র সঙ্গে পুজোর সময় ছবি পোস্ট করেন। সোহিনীর জন্মদিনেও বন্ধুদের ফাঁকে দেখা মেলে শোভনের। কখনও আবার বন্ধুর বিয়েতে একসঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন দুটিতে। কিন্তু সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করলেই মুখে কুলুপ।

I can't change relationships like I can change clothes; actor Ranojoy  Bishnu on his breakup with Sohini Sarkar
প্রথমে নিজেদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন। কিন্তু তাঁদের বন্ধুত্বের খোঁজ পায় অনেকেই। কয়েক মাস আগে সোহিনী তাঁর সোশ্যাল মিডিয়ায় শোভনের ছবি পোস্ট করেন। তারপর থেকেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা। দুজনের সোশ্যাল মিডিয়ায় একই ধরনের ছবি দেখা যায়। তাতে বুঝতে বাকি থাকে না যে ওঁরা একসঙ্গেই সময় কাটাচ্ছেন। ঠিক এবার যেমনটা হল!

Sohini- Sovan Relationship: স্বস্তিকা অতীত! এবার সোহিনীর সঙ্গে প্রেম করছেন  শোভন? - Sohini sarkar Sovan ganguly Relationship rumours after breakup with  ranojoy bishnu swastika dutta sovan sohini dating rumours ...

সম্প্রতি সোহিনী সুইডেনে ঘুরতে গেছেন। সেখানের একটি ভিডিও পোস্ট করলে দেখা যায় অভিনেত্রীর আশেপাশে বরফের মাখামাখি। তিনি বেশ আনন্দে বরফ ছুঁড়ে খেলাও করছেন। অন্যদিকে শোভনকে দেখা যাচ্ছে একটা ছবি পোস্ট করতে। তাঁরও চারিদিক বরফে ভরা।


সোহিনীর পোস্ট থেকে জানা যায় তিনি আছেন সুইডেনের স্টকহোমে। যদিও কার সঙ্গে ঘুরতে গিয়েছেন তা দুজনেই আড়ালে রেখেছেন। তবে দুজনের ছবি দেখেই অনুমান করা হচ্ছে যে দুজনে একসঙ্গেই সময় কাটাচ্ছেন।


টলিপাড়ার চর্চিত যুগলের প্রাক্তনদের কথা প্রায় সবারই জানা। ২০২৩ সালের মাঝামাঝি সময় প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা দত্তর সঙ্গে বিচ্ছেদ হয় শোভনের। অন্য দিকে দীর্ঘ দিনের প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গেও সম্পর্কে ইতি টানেন সোহিনী। দুজনের ভাঙা মনই কী সোহিনী-শোভনকে কাছে এনে দেয়? সেটা আপাতত রহস্যই রয়ে গেছে


```