এবার আরিয়ানের 'বন্ধু' অনন্যা পান্ডেকে জেরার নোটিস এনসিবির
দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খানের পর আরেক তারকা সন্তান নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নিশানায়। শাহরুখ পুত্রের মাদক মামলায় গতকাল জামিন হয়নি। জামিন চাইতে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান। ২৬ অক্টোবর তাঁর আবেদনের শুনানি হবে বম্বে হাইকোর্ট
শেষ আপডেট: 21 October 2021 08:57
দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খানের পর আরেক তারকা সন্তান নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নিশানায়। শাহরুখ পুত্রের মাদক মামলায় গতকাল জামিন হয়নি। জামিন চাইতে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান। ২৬ অক্টোবর তাঁর আবেদনের শুনানি হবে বম্বে হাইকোর্টে। তার মধ্যেই এনসিবি বৃহস্পতিবার চাঙ্কি পান্ডের (chanky pandey) বাসভবনে গেল। আজই বেলা দুটোয় চাঙ্কির মেয়ে অনন্যা পান্ডেকে (ananya pandey) জেরার (interrogation)জন্য এনসিবি (ncb) দপ্তরে যেতে বলা হয়েছে। আরিয়ান, অনন্যা নাকি ঘনিষ্ঠ বন্ধু (close frineds)। দুজনের বাবা-মারাও অর্থাত শাহরুখ-গৌরী আর চাঙ্কি-ভাবনা পান্ডের মধ্যেও পারিবারিক বন্ধুত্ব আছে।
এনসিবি টিমে ছিলেন এক মহিলা অফিসারও। তাঁরা চাঙ্কির বাড়িতে নোটিস দিয়ে আসেন।
অনন্যাকে নোটিস দেওয়ার পাশাপাশি এনসিবির আরেকটি টিম যায় শাহরুখের বাসভবন মন্নতেও। তবে কেন, জানা যায়নি। শাহরুখ জেলে ছেলেকে দেখতে গিয়েছিলেন। সকালে। তারপরই তাঁর বাসভবনে যায় এনসিবি।
এ ব্যাপারে জনৈক এনসিবি অফিসার বলেন, তদন্ত চলছে। এনসিবি কারও বাড়িতে বা জেরার জন্য কোথাও গেলে তার মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী বা তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। নানা পদ্ধতি মেনে তদন্ত চালাতে হয়। সূত্রের খবর, বলিউডের সঙ্গে মাদক ডিলারদের যোগসূত্র খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছে এনসিবি। কোনও তারকা সন্তানই তাদের আয়ত্তের বাইরে নয়।
গতকাল আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর বেরনো মিডিয়া রিপোর্টে অনুমান করা হয়েছিল, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের (whatsapp chat) সূত্র ধরে এনসিবি এবার এক উঠতি অভিনেত্রীকে ধরতে পারে, তিনিও মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও এনসিবি তার পিছনে মাদক যোগাযোগ খতিয়ে দেখতে গিয়ে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌতিককে গ্রেফতার করে। পাশাপাশি দীপিকা পাডুকোন, সারা আলি খানের মতো নামী তারকাকেও জেরার জন্য তলব করে।