Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশের পরের ছবিতে শাহরুখের ক্যামিও

২০২৩ সালে চার বছর পর বলিউডে কামব্যাক করেন শাহরুখ। উনি নিজেও এতদিনের বিরতি নিয়ে মানসিক কষ্টে ছিলেন।

যশের পরের ছবিতে শাহরুখের ক্যামিও

শেষ আপডেট: 7 February 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: যশের কথা উঠলেই এসে পড়ে নুসরতের কথা। যশের  সঙ্গে ওতপ্রোত ভাবে এই সাংসদের নাম জড়িয়ে। নিখিল জৈনকে বিয়ে করা থেকে শুরু করে যশের সঙ্গে সম্পর্ক-- টলিউড সবই মনে রেখেছে। সম্প্রতিই মুক্তি পেয়েছে এই যুগলের প্রযোজনায় প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’। বড় পর্দায় এই ছবি বেশ ভাল লক্ষ্মীলাভ করে। তা বলে এতটা, যে যশের পরের ছবিতে থাকছেন শাহরুখ খান?


না, এ যশ সে যশ নয়! দক্ষিণী ছবির নায়ক যশের কথা বলা হয়েছে। ওঁরই পরের ছবিতে এক ক্যামিও চরিত্রে দেখা মিলতে পারে শাহরুখের। ছবির নাম ‘টক্সিক’। তবে এই চরিত্রটি ক্ষণিকের নয়। ওঁর বিশেষ উপস্থিতি সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন নির্মাতারা। ইতিমধ্যেই কিং খানের কাছে এই চরিত্রের প্রস্তাব গেছে। তবে তিনি কী করবেন তা এখনও জানান নি। নির্মাতারা আশায় রয়েছেন। 

Yash 19 Title Revealed: KGF Actor's Movie Is Now Called 'Toxic' | Watch  Announcement Video

২০২৩ সালে চার বছর পর বলিউডে কামব্যাক করেন শাহরুখ। উনি নিজেও এতদিনের বিরতি নিয়ে মানসিক কষ্টে ছিলেন। একটি সাক্ষাৎকারে বলেন, তিনি ভেবেছিলেন যে হয়তো ভালো সিনেমা বানাতে ভুলে গেছেন। তাই দর্শকেরা আর তাঁকে গ্রহণ করছে না। তবে এ কথা যে মিথ্যে তা প্রমাণ হল আগের বছর। পরপর ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘ডানকি’ ব্লকব্লাস্টার হয়। আরও একবার কিং খানের নিজের প্রতি ভরসা ফিরে আসে। 


এরপর শাহরুখ কোন ছবিতে অভিনয় করবেন তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেন নি। তবে ‘টক্সিক’ ছাড়াও আরও একটি সাউথের সিনেমার অফার এসেছে বলে সূত্রের খবর। সেখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তকে। তবে ‘জব হ্যারি মেট সেজল’-এর অভিনেতা কোন সিনেমা বেছে নেবেন সে বিষয় এখনও কোনও সিদ্ধান্ত নেন নি। শাহরুখ ভক্তরা তাঁর পরের ছবির অপেক্ষায়।


```