Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয়-রশ্মিকা কি বিয়ে করছে, মুখ খুললেন এবার বিজয় নিজে

বেশ অনেক বছর ধরে এই জুটি প্রেম করছে বলে ধারণা সূত্রের।

বিজয়-রশ্মিকা কি বিয়ে করছে, মুখ খুললেন এবার বিজয় নিজে

শেষ আপডেট: 20 January 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: 'কাটাপ্পা কো কিসনে মারা'র মতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডা বিয়ে কবে করছেন? এই নিয়ে এবার মুখ খুললেন বিজয় নিজেই।


বেশ অনেক বছর ধরে এই জুটি প্রেম করছে বলে ধারণা সূত্রের। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুজনের ঘুরতে যাওয়ার ছবি দেখা যায়। তবে একসঙ্গে কখনও ছবি পোস্ট করেন না ওনারা। দুজনের ছবির কায়দা দেখে একে একে দুই করে ওঁদের ভক্তগণ! কখনও ভিয়েতানাম কখনও বা অন্য কোনো জায়গা। তে সঠিক প্রমাণ যেন মেলেই না।


সূত্রের খবর অনুসারে দুজনেই জানিয়েছেন যে ওনারা এখন লিভ-ইন সম্পর্কে আছেন, আর সেটাতেই বেশি খুশি। বাগদান সারার কোনো সম্ভবনা নেই বললেই চলে। এইদিন 'লিগার'এর অভিনেতা বিজয়ও একই কথা জানালেন। জানালেন ওনারা এখন বিয়ে করতে চান না। যদি এমন কোনো কথা ছড়িয়েও থাকে, তা মিথ্যে।

ರಶ್ಮಿಕಾ ಜೊತೆಗಿನ ನಿಶ್ಚಿತಾರ್ಥದ ಬಗ್ಗೆ ಮೌನಮುರಿದ ದೇವರಕೊಂಡ

সম্প্রতি বলিউডে 'লিগার' ছবি দিয়ে পা রেখেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অনন্যা পান্ডের বিপরীতে ছবিটি খুব একটা বক্স অফিসে জায়গা করতে পারেনি। তবে বিজয়ের ভক্তগণের সংখ্যা বেড়েছে। 'কফি উইথ করণ'এর শো-তেও ওনাকে দেখা যায়। সেখানেও করণ জোহার ওনার আর রশ্মিকার সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করায় উনি তেমন ভাবে উত্তর দেননি। তবে ওনাদের দুজনের হাবভাব থেকেই সকলে ভেবে নেয় যে দুজনের মধ্যে হয়তো কিছু চললেও চলতে পারে।

Rashmika enters Vijay Devarakonda Family Star | cinejosh.com
সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দনা অভিনীত 'অ্যানিম্যাল', যা বহুচর্চিত। এরপর ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন উনি। লক্ষ্মণ উতরেকার পরিচালনায় তাদের সিনেমার শুটিং শুরুও হয়ে গেছে। সিনেমাটির নাম, 'ছাবা'। রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে এই সিনেমার গল্প। চলতি বছরের শেষে এটা মুক্তি পাবে। 


```