
শেষ আপডেট: 15 April 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ হয়েছে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর। রটেছে বিচ্ছদ বাবদ সুদীপের কাছ থেকে নাকি মোটা টাকা খোরপোশ নিয়েছেন পৃথা। সত্যিই কি তাই? দ্য ওয়ালের কাছে মুখ খুললেন সুদীপ। তিনি বলেন, "যা রটেছে তা একেবারেই ঠিক নয়। এভাবে কোনও কিছু চাওয়ার মেয়েই নয় পৃথা। ও নিজেই নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। জানি না কারা এসব রটাচ্ছেন। যা রটছে তা আমাদের দু'জনের পক্ষেই খুব অসম্মানজনক।
গত সপ্তাহের ঘটনা।পৃথা লিখেছিলেন, "আমরা আর একসঙ্গে নেই। আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।" সকলে অবাক হয়েছিল। সেই অবাক হওয়ার রেশ কাটতে না কাটতেই সুদীপ দাবি করেছিলেন, প্র্যাঙ্ক করছেন তাঁর স্ত্রী।
যদিও এরও দিন দুয়েক পর সুদীপ নিজেই লেখেন, " হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি আর পৃথার পথ এখন আলাদা। তবে এটি একেবারেই আমাদের ব্যক্তিগত বিষয়। আমি চাইনি সামাজিক মাধ্যমে এই খবর বেরিয়ে যাক। সেই কারণেই পুরোটা কভার করার চেষ্টা করেছি। তবে এই কারণে যে বা যারা পৃথাকে অপমান করছেন সেটির বিরোধীতা করছি আমি। ও আমার সন্তানদের মা। আমরা দু'জন দু'জনকে সম্মান করি। আমাদের বন্ধুত্ব এখনও আছে। আমি চাই না এর চেয়ে বেশি কিছু বলতে। ব্যাপারটি ব্যক্তিগতই রাখতে চাই।"
এবার দ্য ওয়ালের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২৯ মার্চ অফিসিয়াল বিচ্ছেদ হয়েছে তাঁদের। আলাদা থাকলেও মাঝেমধ্যেই পৃথার কাছে সন্তানদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুদীপ।