Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিকিনি পরে র‍্যাম্পে হাঁটা যাবে না, এরিকার মিস ইউনিভার্সে যোগদান নিয়ে তুলকালাম পাকিস্তানে

বিকিনি পরে র‍্যাম্পে হাঁটা যাবে না, এরিকার মিস ইউনিভার্সে যোগদান নিয়ে তুলকালাম পাকিস্তানে

শেষ আপডেট: 12 October 2023 16:29

দ্য ওয়াল ব্যুরো: মলদ্বীপে মিস পাকিস্তান ইউনিভার্স প্রতিযোগিতায় একদম সেরার সেরা হয়েছিলেন এরিকা রবিন। তাঁর সৌন্দর্য নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছিল। মিস পাকিস্তান ইউনিভার্স নিয়ে বিশেষ কোনও সমস্যা হয়নি। কিন্তু সালভাদোরে ‘মিস ইউনিভার্স‘ প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই এরিকাকে নিয়ে তোলপাড় চলছে পাকিস্তানে। ধর্মীয় নেতা থেকে রাজনীতিকরা ফুঁসে উঠে বলছেন, একজন পাক তরুণী শেষে কিনা বিকিনি পরে পুরুষদের সামনে র‍্যাম্পে হাঁটবে? কোনওভাবেই তা হবে না।

এরিকা রবিন পাকিস্তানের ঐতিহ্যের অবমাননা করছেন, ইসলাম ধর্মের ঐতিহ্যও নষ্ট করার চেষ্টা করছেন, এমনটাই আওয়াজ তুলেছেন পাকিস্তানের ধর্মীয়, রাজনৈতিক নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। কাজেই মিস ইউনিভার্সে এরিকা রবিনকে দেখা যাবে কিনা, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে।

করাচির এই মডেলের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্স খেতাব পেয়েছে পাকিস্তান। মলদ্বীপের রা অ্যাটলের ব্রেনিয়া রিসোর্টে আয়োজিত হয় মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতার। খেতাব জেতার পর আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এরিকা রবিন। সেখানেই ছন্দপতন হয়েছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্রী এরিকা মডেল হিসেবে কয়েক বছর ধরেই পরিচিত মুখ। মিস পাকিস্তান হওয়ার পর তাঁর নাম ছড়িয়ে পড়ে গোটা দেশে। কিন্তু বিষয়টিতে রাজনীতি ও ধর্ম জড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন এরিকা।

২৪ বছর বয়সী এরিকা রবিন করাচি শহরের বাসিন্দা। তিনি খ্রিষ্টধর্মাবলম্বী। প্রথমবার পাকিস্তানে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতলেও দেশের বাইরে গিয়ে নিজের সৌন্দর্যের প্রদর্শন করাকে কিছুতেই ভালভাবে নিচ্ছে না পাকিস্তান। এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেছেন পাক জামাত-ই-ইসলামির অন্যতম মাথা মুশতাক আহমেদ। 

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে এবং মিস পাকিস্তানের শিরোপা জয় করে এরিকা দেশকে অপমান করেছেন বলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া নিষিদ্ধ। গত মার্চে দুবাইয়ের ইউগেন গ্রুপ মিস পাকিস্তান প্রতিযোগিতার ঘোষণা করে। সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর নাম জমা পড়ে। কীভাবে একটি বেসরকারি সংস্থা পাকিস্তানের নাম ব্যবহার করে এমন প্রতিযোগিতার আয়োজন করতে পারে সে নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে তদন্তও শুরু হয়েছে।


```