নিখিল পুরুষেও আকৃষ্ট? নুসরতের অভিযোগে গর্জে উঠলেন প্রাক্তন সঙ্গী
দ্য ওয়াল ব্যুরো: নুসরত জাহানের (Nusrat Jahan) প্রাক্তন নিখিল জৈন (Nikhil Jain) কি উভকামী (Bysexual)? অর্থাৎ নারী পুরুষ উভয়েই আকৃষ্ট হন তিনি? সম্প্রতি এমনই গুঞ্জনে তোলপাড় নেটপাড়া।
মেয়েটা যেন মাকড়শা, অবলীলায় বাইছে দেওয়াল, দিল্লির স্পাইড
শেষ আপডেট: 20 September 2021 08:24
দ্য ওয়াল ব্যুরো: নুসরত জাহানের (Nusrat Jahan) প্রাক্তন নিখিল জৈন (Nikhil Jain) কি উভকামী (Bysexual)? অর্থাৎ নারী পুরুষ উভয়েই আকৃষ্ট হন তিনি? সম্প্রতি এমনই গুঞ্জনে তোলপাড় নেটপাড়া।
মেয়েটা যেন মাকড়শা, অবলীলায় বাইছে দেওয়াল, দিল্লির স্পাইডার গার্লকে দেখে তাজ্জব সকলে!
শোনা যাচ্ছে নিখিলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছেন নুসরত স্বয়ং। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রের খবর, নুসরত-নিখিল সম্পর্কে চিড় ধরার অন্যতম কারণ এটাই।
কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন নিখিল। তিনি সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, তিনি স্ট্রেট। অর্থাৎ শুধু নারীতেই আকৃষ্ট হন তিনি। পাশাপাশি এই ধরনের গুঞ্জনে যথেষ্ট বিরক্ত হয়েছেন নুসরতের প্রাক্তন।
সূত্রের খবর, নিখিল জৈনের এক ছোটবেলার বন্ধুকে নিয়ে এই রটনা রটেছে। তাঁর সঙ্গে নিখিলের শারীরিক সম্পর্কের ইঙ্গিতও নাকি করা হয়েছে। এ প্রসঙ্গে নিখিল জানিয়েছেন, ছোটবেলার বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা অত্যন্ত স্বাভাবিক। তার এমন ভুল 'নোংরা' ব্যাখ্যা একেবারেই কাম্য নয়।
তবে নিখিলের ব্যাখ্যায় গুঞ্জন থামছে না। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নুসরত নাকি নিখিলের এই 'আসল রূপ' জানতে পারার পরেই দূরত্ব তৈরি করেছেন। তারপর একসময় নিখিলের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। ঘনিষ্ঠ হয়েছেন যশ দাশগুপ্তের সঙ্গে।
নুসরত জাহানের নতুন সংসার নিয়ে মন্তব্য করতে চাননি নিখিল। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নুসরত নতুন সঙ্গীকে নিয়ে সন্তান নিয়ে সুখে থাকুক সেটাই তিনি চান। নিখিল মনে করেন যশের সঙ্গে বিয়ে হয়েছে নুসরতের। তবে নিখিলের সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করা নুসরতের উচিত নয়, এও জানিয়েছেন প্রাক্তন।
২০১৯ সালে তুরস্কের বোদরূম শহরে গিয়ে মহা ধুমধাম করে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন নুসরত-নিখিল। সেসব দিন এখন অতীত। সম্পর্কের তিক্ততা এখন চরমে পৌঁছেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'