Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কৌশানীর ছবির প্রিমিয়ারে এলেন না বনি! কথা নাকি বন্ধ? মুখ খুললেন অভিনেতা

কৌশানীর দীর্ঘ দিনের প্রেমিক বনি সেনগুপ্ত। 'কিলবিল সোসাইটি'র প্রিমিয়ারে কেন এলেন না বনি? বৃহস্পতিবার প্রিমিয়ার শেষ হতেই নানা ফিসফাস।

কৌশানীর ছবির প্রিমিয়ারে এলেন না বনি! কথা নাকি বন্ধ? মুখ খুললেন অভিনেতা

বনি-কৌশানী

শেষ আপডেট: 11 April 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: কৌশানী মুখোপাধ্যায়ের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবিটি মুক্তি পেয়েছে আজ অর্থাৎ শুক্রবার। গতকাল নিউটাউনের এক সিনেমাহলে সেই ছবির প্রিমিয়ার ছিল। হাজির ছিলেন টলিউডের প্রায় সকলেই। তবে যাকে দেখার প্রত্যাশা ছিল, দেখা মিলল না তাঁরই। 

তিনি আর কেউ নন, কৌশানীর দীর্ঘ দিনের প্রেমিক বনি সেনগুপ্ত। 'কিলবিল সোসাইটি'র প্রিমিয়ারে কেন এলেন না বনি? বৃহস্পতিবার প্রিমিয়ার শেষ হতেই নানা ফিসফাস। এও শোনা গেল, দু'জনের নাকি বেশ কিছু দিন যাবৎ কথা হচ্ছে না! অথচ কিছু দিন আগেও 'হাঙ্গামা ডট কম' নামক এক ছবির প্রচারে দু'জনেই সাক্ষাৎকার দিয়ে বেরিয়েছেন চুটিয়ে। এমনকি দ্য ওয়ালের স্টুডিওতে এসেও বনিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কৌশানীও! তাহলে? 

বনিকে নিয়ে কী বলেছেন কৌশানী? দেখুন সম্পূর্ণ ভিডিও 

দ্য ওয়াল যোগাযোগ করেছিল বনির সঙ্গেই। অনুপস্থিতির কারণ জানতে চাইতেই অভিনেতা বললেন, "আমি তো এখন ওড়িশা। আমার ওড়িয়া ছবিটার আজ রিলিজ ডেট। সেটার জন্যই এসেছি।" কিলবিল কবে দেখবেন? বনি বললেন, 'দেখি, গিয়ে হয়তো দেখব। সময় কবে পাব দেখা যাক।' রটনার কথা বনিকে বলতেই তাঁর সাফ জবাব, 'ধুস, ওরকম কিছু না। রোজই কথা হচ্ছে। আমি ওড়িষা আছি বলেই যেতে পারিনি। থাকলে যেতাম। ওকে শুভেচ্ছা। ভাল হোক।' 

যদিও ফিসফাস থামছে না। নিন্দকেরা মুখ টিপে বলছেন, 'যা রটে তার কিছুটা তো...'। বছর তিনেক আগে কৌশানীর যেন পুনর্জন্ম হয়েছে। অবশেষে 'ভাল কাজ' করছেন তিনি। যদিও বনির ভাগ্যের শিকে এখনও ছেঁড়নি। 

এ প্রসঙ্গে দ্য ওয়ালকে কৌশানী বলেন, 'আমি তো চাই, বনির জীবনেও এরকম সুযোগ আসুক। কে বলতে পারে, হয়তো এই বছরই এমন কিছু ঘটে যেতে পারে।' সেই ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন বনি-কৌশানী। সিনেমা করতে এসেই প্রেম হয় দু'জনের। সেই সম্পর্কের টান কি খানিক আলগা হল? উত্তর লুকিয়ে সময়ের হাতে। 


```