
শেষ আপডেট: 18 January 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: চোখ মায়াময়। নায়কের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুললেন স্বস্তিকা দত্ত। তাও আবার এ দেশে না, সুদূর পটায়াতে। কে সেই অভিনেতা?
অভিনেত্রীদের প্রেম জীবন নিয়ে কৌতূহল সর্বদা। সোশ্যাল মিডিয়ায় কারও সঙ্গে ছবি দিতে না দিতেই চর্চা শুরু হয়ে যায়। তেমনই অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়েও শুরু হল চর্চা। অভিনেতা শন ব্যানার্জির সঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি দিলেন নায়িকা। প্রেমে পড়েছেন কিনা জানা নেই, তবে একটি সংস্থার ক্যালেন্ডার শ্যুটে দেখা গেল দুজনকে।
বেশ কিছুদিন আগে স্বস্তিকা শন দুজনেই পটায়া পাড়ি দেয় সেই শ্যুটের জন্য। সম্প্রতি কলকাতায় ক্যালেন্ডার লঞ্চে দেখা গেল দুজনকেই।
সম্প্রতি গায়ক শোভনের সঙ্গে ছাড়াছাড়ি হয় নায়িকার। 'তোমার খোলা হাওয়া' সিরিয়ালে শেষ দেখা যায় নায়িকাকে। এছাড়াও হইচইতে 'অন্তরমহল', 'বিয়ে বিভ্রাট' সিনেমাতেও আছেন তিনি।
অন্যদিকে সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জিকে শেষ দেখা গেছে 'মন ফাগুন' সিরিয়ালে।
'এখানে আকাশ নীল' সিরিয়ালে উজান চ্যাটার্জি চরিত্রের জন্য সবার মন কেড়েছিলেন শন। কিন্তু তারপর থেকে আর কোথাও তেমন দেখা যায়নি বললেই চলে। শনের ভক্তরা আবার তাঁকে পর্দায় দেখার আশায় অপেক্ষা করছে।