Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল গাউন পরে বাগদান সারলেন ইরা খান! ক্যামেরা হাতে ছবিও তুললেন আমির-কন্যা

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান (engagement party) সেরে ফেলেছেন অভিনেতা আমির খানের (Aamir Khan) প্রথম পক্ষের কন্যা ইরা খান (Ira Khan)। আর সেখানেই একেবারে খুশির মেজাজে ধরা দিলেন ইরা। শুধু ক্যামেরার সামনে পোজ দিলে

লাল গাউন পরে বাগদান সারলেন ইরা খান! ক্যামেরা হাতে ছবিও তুললেন আমির-কন্যা

শেষ আপডেট: 25 November 2022 15:21

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান (engagement party) সেরে ফেলেছেন অভিনেতা আমির খানের (Aamir Khan) প্রথম পক্ষের কন্যা ইরা খান (Ira Khan)। আর সেখানেই একেবারে খুশির মেজাজে ধরা দিলেন ইরা। শুধু ক্যামেরার সামনে পোজ দিলেন না, ক্যামেরা হাতে বন্ধুদের ছবিও তুললেন (photographer) তিনি।

গত ১৮ নভেম্বর এই অনুষ্ঠান নিয়ে খান ভিলায় ছিল খুশির মরসুম। আড়ম্বরহীন বাগদান অনুষ্ঠানে পরিবারের লোকজন, আত্মীয়স্বজন এবং কাছের বন্ধুরা বাদে আর কেউই নিমন্ত্রিত ছিলেন না। আমির ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত ছাড়াও এসেছিলেন আমিরের দাদা ফয়জল খান, ভাগ্নে ইমরান খান, আমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদও।

অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরার বোন জায়ান মেরি খান। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে লাল গাউন পরে পোজ দিচ্ছেন ইরা। শুধু তাই নয়, এরপর ক্যামেরা হাতে বান্ধবীদের ছবিও তোলেন তিনি।

উল্লেখ্য, ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। সে বিষয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এর পাশাপাশি একজন নাট্য পরিচালক হিসাবেই আত্মপ্রকাশ করতে চলেছেন। অন্যদিকে তাঁর ফিয়ন্সে নূপুর শিখর আমির খানের ফিটনেস ট্রেনার। ২০২০ সাল থেকে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত, যা ক্রমশ প্রেমের দিকে বাঁক নেয়।

‘চলচ্চিত্র উৎসবে আমার ‘ভাই’ আসছে, অমিতাভও আসছেন!’ রীতিমতো উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী


```