Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'পুরোপুরি বাবার দোষ,' নিজের পোশাক বিতর্কে আমির খানের দিকেই আঙুল তুললেন মেয়ে ইরা

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বিশ্ববিখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে দেখা হয়েছিল আমির কন্যা ইরা খানের। অমন একজন তারকার সঙ্গে অতি সাধারণ পোশাকে ছবি তোলা নিয়েই ট্রোলড হন ইরা।

'পুরোপুরি বাবার দোষ,' নিজের পোশাক বিতর্কে আমির খানের দিকেই আঙুল তুললেন মেয়ে ইরা

আমির খান, ইরা খান ও নিক জোনাস

শেষ আপডেট: 3 December 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বিশ্ববিখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে দেখা হয়েছিল আমির কন্যা ইরা খানের। অমন একজন তারকার সঙ্গে অতি সাধারণ পোশাকে ছবি তোলা নিয়েই ট্রোলড হন ইরা। আর তার জন্য নিজের বাবার ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন তিনি। বলেন, অনুষ্ঠানটা যে ওরকম জাঁকজমক হবে, সেটা আমির বলেনইনি মেয়েকে।  

আম্বানির ওই উদ্বোধনে আমিরের সঙ্গে হাজির হয়েছিলেন ইরা। এক সাক্ষাৎকারে ইরা বলেন, 'আমি জানতাম না নিক জোনাস সেখানে থাকবেন। অনুষ্ঠানের আমন্ত্রণের ক্ষেত্রে আমার বাবা ভাল করে কমিউনিকেশন করেন না। তিনি শুধু ফোন করে বলেন, এখানে যেতে হবে আমাদের। চলে এসো। বাবা আমাকে ড্রেস কোডের ব্যাপারে কিচ্ছু বলেননি। তাই আমরা আমাদের মতো পোশাক পরে যাই। ব্যাস, তারপরই ট্রোলড হই। প্রথমে যখন অনুষ্ঠানে ঢুকলাম, আমার প্রথম রিঅ্যাকশনই ছিল 'ওহ মাই গড!'

আমির কন্যা আরও বলেন, 'আমি কখনও কাউকে ছবি তোলার জন্য অনুরোধ করে বিরক্ত করি না। কিন্তু নিক আলাদা। নিক যে কতটা 'কুল', তাও খোলসা করেন ইরা। তিনি নাকি ছবি তোলার পর,  সেখানকার আবহাওয়ার ব্যাপারেও জানতে চান। এসব বোকাবোকা প্রশ্নেরও উত্তর দেন প্রিয়াঙ্কার বর।

View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)

প্রসঙ্গত, ২০২৩ সালের ওই অনুষ্ঠানের পরে, ইরা খান তাঁর ইনস্টাগ্রামে নিক জোনাসের সঙ্গে যে ছবি পোস্ট করেছিলেন, তাতে ট্রোল করে অনেকেই অনেক কিছু লেখেন। কেউ কেউ বলেন, 'কীসব হাবিজাবি পরে নিকের পাশে দাঁড়িয়েছে, একেবারে জঘন্য', 'ওর একটা ভাল স্টাইলিস্ট দরকার।'


```