
শেষ আপডেট: 13 October 2023 20:35
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে সুবর্ণলতা ধারাবাহিকের ছোট্ট সুবর্ণ মন জয় করেছিল সকলের। কাট টু 'কেয়া পাতার নৌকো', জীবনের দ্বিতীয় ধারাবাহিকেই একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা অবিভক্ত বাংলার মুসলিম মেয়ে কিরণমালা খাতুনের চরিত্র পেয়েছিলেন ইপ্সিতা। মাত্র ১২ বছর বয়সে সেই চরিত্র তাঁর বয়সের তুলনায় যথেষ্ট কঠিন ছিল। তবু ইপ্সিতা-দেবোত্তমের কিরণ-সোনাবাবুর জুটি বিপুল সাফল্য পেয়েছিল। সেই থেকে শুরু, তারপর থেকে একের পর এক ধারাবাহিকে ইপ্সিতা শুধুই 'লক্ষ্মী মেয়ে'।