
শেষ আপডেট: 26 September 2021 12:09
অক্ষয় সম্প্রতি সূর্যবংশীর সেটের একটি ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে অজয় দেবগন (ajay devgan) , রণবীর সিংয়ের (ranvir singh) সঙ্গে দেখা যাচ্ছে অক্ষয়কে। অজয়, রণবীর ক্যামিও হিসাবে থাকছেন ছবিতে। রোহিতও আছেন ছবিতে।So many families would be thanking Sh Uddhav Thackeray today! Grateful for allowing the reopening of cinema halls in Maharashtra from Oct 22. Ab kisi ke roke na rukegi - AA RAHI HAI POLICE #Sooryavanshi #Diwali2021 #RohitShetty @ajaydevgn @RanveerOfficial #KatrinaKaif pic.twitter.com/xJqUuh2pMT
— Akshay Kumar (@akshaykumar) September 25, 2021
আর কে ভিজ নামে এক আইপিএস অফিসার অক্ষয়ের ট্যুইটের ওপর লিখেছেন, ইনস্পেক্টর বসে আছেন আর এসপি দাঁড়িয়ে, এমনটা তো হয় না স্যার! তিনি রণবীরের বসে থাকা আর অজয়, অক্ষয়ের দাঁড়িয়ে থাকা নিয়ে এহেন মন্তব্য করেন। তবে অক্ষয়ও সপ্রতিভ জবাব দিয়েছেন, স্যার, এটা তো ছবির অন্তরালের দৃশ্য। বিহাইন্ড দি সিন ছবি। আমরা শিল্পীরা এরকমই। যেই ক্যামেরা চলবে, প্রটোকলও চালু। মহান পুলিশ বাহিনীর প্রতি চিরকাল শ্রদ্ধা আছে। আশা করি, ছবিটা দেখলে আপনার ভালই লাগবে।इंस्पेक्टर साहेब बैठे हैं (तन कर) और एस पी साहब खड़े, ऐसे नही होता है जनाब ? https://t.co/iIvElW9pxC
— RK Vij (@ipsvijrk) September 25, 2021
অক্ষয়ের মন্তব্যে খুশি পুলিশ অফিসার জানিয়েছেন, তিনি নিশ্চয়ই ছবিটা দেখতে যাবেন। তারকা অভিনেতার উদ্দেশে তিনি লিখেছেন, আপনার প্রতিক্রিয়া, পুলিশ বাহিনীর প্রতি শ্রদ্ধার জন্যও ধন্যবাদ। আমি হাল্কা মেজাজেই মন্তব্যটা করেছি। অবশ্যই দেখব ছবিটা।Thank you for your response and respect you showed for the forces @akshaykumar? My comment was also in a lighter vein ? Will definitely watch the film ? https://t.co/LYv5IalTVL
— RK Vij (@ipsvijrk) September 26, 2021