'কাটমানি’ গাওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়ে অজস্র প্রশ্নবাণ সামলেছেন। ‘আগুনপাখি’ পেরিয়ে গিয়েছেন ২৫ বছর। তবু এখনও মঞ্চে এলে তাঁকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একই রকম উন্মাদনা। অনেকে বলেন, নচিকেতা চক্রবর্তী- নামটার সঙ্গে ‘প্রতিবাদ’ শব্দটার কোথাও যেন একটা যোগ রয়েছে। বরাবরই ঠোঁট কাটা। এখনও তেমনই। আজ শো কি এক ঘণ্টার? জানতে চাইলে এখনও মেজাজে বলতে পারেন,“ফুটবল ম্যাচই দু ঘণ্টার হয় না, দু ঘণ্টা গান গাইব?”
গান শেখান না কেন?—জানতে চাইলে সোজাসাপটা বললেন, “আমার এমনিই তো মাথা গরম, কার কী ভুল হবে, কী থেকে কী বলব, তারপর যা কাণ্ড হবে, কী দরকার! শুধু আমার মেয়েকেই শেখাই। ও তো বাপের নামে অভিযোগ করবে না!”
সাফ জানালেন, কাটমানি গান দিদিকে নিয়ে নয়, দাদাকে নিয়ে। ভোটের প্রচারে ২৭ হাজার কোটি টাকা খরচ করলেন, পেলেন কোত্থেকে! তাঁর মুখোমুখি হয়েছিলেন ‘দ্য ওয়াল’-এর মধুরিমা রায়।
আর কী বললেন নচিকেতা, দেখুন ওপেন টু ওয়াল!
https://www.youtube.com/watch?v=TdKq_atW23I&feature=youtu.be