Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর পরই থ্রিলার, 'জুন আন্টি'র চেনা প্রশ্নপত্রে ওয়েব ডেবিউ ইন্দ্রাণী হালদারের

পুজোর পরই মুক্তি পাবে ইন্দ্রাণীর অভিনীত নতুন ওয়েব সিরিজ 'ছোটলোক'

পুজোর পরই থ্রিলার, 'জুন আন্টি'র চেনা প্রশ্নপত্রে ওয়েব ডেবিউ ইন্দ্রাণী হালদারের

শেষ আপডেট: 20 October 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দায় তাঁর অবাধ বিচরণ। 'গোয়েন্দা গিন্নী' থেকে 'শ্রীময়ী' তাঁর অভিনীত চরিত্রগুলি আজও মনে রেখেছেন দর্শক। তবে এবার আর ধারাবাহিক নয়, চেনা পরিসর ছাড়িয়ে এবার ওয়েব সিরিজে পা রাখছেন ইন্দ্রাণী হালদার। পুজোর পরই মুক্তি পাবে ইন্দ্রাণীর নতুন ওয়েব সিরিজ 'ছোটলোক'। 

ট্রেলারে ইন্দ্রাণী হালদার ছাড়াও দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, ঊষসী রায় এবং ঊষসী চক্রবর্তীকে। সম্ভবত, এই সিরিজে একজন দুঁদে রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার 'মামনি'কে। বব কাট কাঁচাপাকা চুল, সাদা শাড়িতে একেবারে নতুন অবতারে হাজির ইন্দ্রাণী। ট্রেলার থেকে অনুমান প্রায় সব চরিত্রই হতে চলেছে ধূসর।  

অনেকেই মনে করছেন প্রথম ওয়েবসিরিজ হিসেবে প্রশ্নপত্রটা বেশ সহজ হয়ে গেল ইন্দ্রাণীর জন্য। ধারাবাহিকে গোয়েন্দা চরিত্র করে আসার ফলে থ্রিলারে নতুন করে ধূসর চরিত্র করতে বিশেষ অসুবিধা হবে না ইন্দ্রাণীর। আবার অন্য দিকে সহ অভিনেতাদের মধ্যেও তিনি পাচ্ছেন ঊষসী চক্রবর্তীকে যিনি 'শ্রীময়ী' ধারাবাহিকে ছিলেন 'জুন আন্টি'র ভূমিকায়। 

ইন্দ্রাণীর পাশাপাশি ওয়েবসিরিজ পরিচালনাতেও প্রথমবার পা রাখছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। টলিপাড়ায় পুরস্কার প্রাপ্ত অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পরিচালক ইন্দ্রনীলের। 'ফড়িং', 'মায়ার জঞ্জাল'-এর পর এবার ওয়েবসিরিজে হাতেখড়ি পরিচালকের। পরিচালক হিসেবে ইন্দ্রনীলের একটি ফ্যানবেস আছে। ফলে, পরিচালক হিসেবে প্রথম ওয়েবসিরিজে তিনি কী ম্যাজিক দেখান সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শক।  


```