Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণবীরকে বিঁধলেন কৌতুক অভিনেতা রাজপাল, বললেন 'সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য...' 

ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা রাজপাল যাদব।

রণবীরকে বিঁধলেন কৌতুক অভিনেতা রাজপাল, বললেন 'সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য...' 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 February 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব এই বিতর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এমন ভিডিও দেখা সত্যিই লজ্জাজনক। আমাদের দেশ সংস্কৃতির দেশ। এ ধরনের কনটেন্ট দেখে লজ্জা লাগে।'  

তিনি আরও বলেন, 'তরুণ প্রজন্মের মধ্যে ‘সস্তায় জনপ্রিয়তা’ পাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে, যা শিল্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। লোক হাসানোর জন্য এসব কথা বলার প্রয়োজন পড়ে না। অনেক ভাল কথা বলেও মানুষকে হাসানো সম্ভব। আসলে এখনকার প্রজন্ম কমেডির আসল মানেটাই ভুলে গিয়েছে।'

'এই সস্তা জনপ্রিয়তার পেছনে দৌড়াতে গিয়ে আমাদের তরুণ প্রজন্ম কোথায় যাচ্ছে?'– প্রশ্ন তোলেন রাজপাল। অভিনেতা মনে করেন, শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন, 'শিল্প কখনও খেলনা হতে পারে না, যাতে মানুষ শিল্পকেই ঘৃণা করতে শুরু করে। নিজেকে সম্মান করুন, বাবা-মাকে সম্মান করুন, সমাজকে সম্মান করুন, দেশকে সম্মান করুন।'  

এদিকে এসবের মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সি রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'


```