Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'তুই তো এখনও বেলুন...' পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রীর কটাক্ষে কড়া জবাব গায়ক আদনান সামির

ঘটনার সূত্রপাত এক্স-এ এক পোস্ট ঘিরে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরীর কটাক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান ভারতীয় গায়ক আদনান সামি।

'তুই তো এখনও বেলুন...' পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রীর কটাক্ষে কড়া জবাব গায়ক আদনান সামির

ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরী-আদনান সামি

শেষ আপডেট: 27 April 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দার নির্মম হত্যাকাণ্ডে ভারতজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই আবহে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ আহমেদ হোসেন চৌধুরীর কটাক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় গায়ক আদনান সামি।

ঘটনার সূত্রপাত এক্স-এর একটি পোস্ট ঘিরে। ভারতের তরফে পাকিস্তানিদের ভারতে থাকার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নিয়ে তেহরিক-এ-ইনসাফ দলের ফাওয়াদ কটাক্ষ করে বলেন, ‘আদনান সামির কী হবে?’

উত্তরে আদনান সামি স্পষ্ট জানিয়ে দেন, তিনি দীর্ঘদিন ধরেই ভারতের বাসিন্দা এবং ২০১৬ সাল থেকে ভারতীয় নাগরিক। তাঁর শিকড় পেশোয়ারে, লাহোরে নয়—এই ভুল তথ্য দিয়েই ফাওয়াদ তাঁর ‘অজ্ঞতা’র পরিচয় দিয়েছেন বলেই আক্রমণ শানান সামি।

এখানেই থামেননি ফাওয়াদ। এরপর তিনি সামির ওজন কমানো নিয়ে কটাক্ষ করে লেখেন, ‘আমাদের লাহোরের বাসিন্দা সামিকে দেখে মনে হচ্ছে যেন বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে।’ এহেন অপমানের জবাবে সামি রীতিমতো তুলোধনা করেছেন ফাওয়াদকে। তিনি লেখেন, ‘আমার হয়তো হাওয়া বেরিয়েছে, কিন্তু তুই তো এখনও পুরো বেলুন। তথ্যের মন্ত্রী হয়ে সঠিক তথ্যই জানিস না!’

প্রসঙ্গত, সামির জন্ম ব্রিটেনে। সেখানেই বড় হয়েছেন তিনি। তাঁর বাবা পাকিস্তানি এবং মা ছিলেন জম্মুর বাসিন্দা। ২০০১ থেকেই তিনি ভারতে আছেন এবং আগে তাঁর কাছে ভিজিটর ভিসা ছিল। পাকিস্তান ও কানাডার নাগরিকত্বও ছিল সামির।

কাশ্মীরের হামলায় সামিও মর্মাহত। তিনি লিখেছেন, ‘মানবতা কীভাবে এত নিচে নামতে পারে?’

পহেলগামের এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। সিন্ধুর জলচুক্তি স্থগিত করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ, এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়েছে। দুই দেশের নাগরিকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।


```